আমরা জানি ভারসাম্য বিন্দুর ক্ষেত্রে দুইটি শর্ত রয়েছে যথা
(i) MR=MC হবে।
(ii) MC রেখার ঢাল > MR রেখার ঢাল
অর্থাৎ MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে।
প্রদত্ত শর্তানুসারে চিত্র হতে পাই,ভারসাম্য বিন্দু b ।
উৎপাদনের ক্ষেত্রে ভারসাম্য বিন্দু হলো এমন একটি বিন্দু যেখানে ফার্ম স্থিতিস্থাবস্থা লাভ করে। উপরে উল্লেখিত শর্ত দুটি বিশ্লেষণ করলে পাই, একটি ফার্ম ভারসম্য বিন্দুতে পৌঁছানোর প্রথম শর্ত হল ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হওয়া। এটি ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত। পরবর্তী শর্তের দিকে লক্ষ্য করলেই আমরা দেখতে পাই, MC রেখার ঢাল MR রেখার ঢাল অপেক্ষা বেশি হবে। এটি ভারসাম্যের পর্যাপ্ত শর্ত। উদ্দীপকের b বিন্দুর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে, b বিন্দুতে MC=MR হয়েছে। এবং b বিন্দুতে MC রেখার ঢাল > MR রেখার ঢাল হয়েছে। অর্থাৎ উল্লেখিত দুটি শর্তই বিন্দুতে পালিত হচ্ছে। অর্থাৎ b বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে।
সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে প্রমাণিত b বিন্দু হল উদ্দীপকের যথার্থ ভারসাম্য বিন্দু।