শেয়ারFacebookWhatsApp

জিডিপি কী?

উত্তর: কোন অর্থবছরে কোন দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপন্ন হয় সেসব সেবা ও দ্রব্যের মূল্যের সমষ্টিকে জিডিপি (GDP) বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

জিডিপি কী?

উদ্দীপক

যদি কোন একটি অর্থনীতির ভোগ ও বিনিয়োগ সমীকরণ হয় নিম্নরূপ: C = 10 +0.75Y এবং 1 = 100 যেখানে, C = ভোগ, । = বিনিয়োগ এবং Y = জাতীয় আয়

Dinajpur · 2022

উত্তর

কোন অর্থবছরে কোন দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপন্ন হয় সেসব সেবা ও দ্রব্যের মূল্যের সমষ্টিকে জিডিপি (GDP) বলে।

উত্তর

বিনিয়োগ সঞ্চয়ের উপর নির্ভরশীল। বর্তমানে যা সঞ্চয় হিসেবে রাখা হয় ভবিষ্যতে সে অর্থই বিনিয়োগের মূলধন হিসেবে কাজ করে। আয়ের যে অংশ ভোগ ক্ষেত্রে ব্যয় না করে ভবিষ্যতের উদ্দেশ্যে জমা রাখা হয়। সেই সঞ্চিত অর্থই ভবিষ্যৎ মূলধন হিসেবে উৎপাদন ক্ষেত্রে নিয়োগ করলে তা বিনিয়োগের ভিত্তি হিসেবে কাজ করে। অর্থাৎ বলা যায়, সঞ্চয় বিনিয়োগের ভিত্তি।

উত্তর

জাতীয় আয়ের ক্ষেত্রে সামগ্রিক আয় ও ব্যয়ের ভারসাম্য যে স্তরে নিরূপণ হয় তাকে ভারসাম্য জাতীয় হয় বলে। দিখাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে জাতীয় ভারসাম্য আয় , ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টির উপর নির্ভরশীল। এক্ষেত্রে মোট উৎপাদন ও ব্যয় পরস্পর সমান। একটি দেশের ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় জানা থাকলে তাদের যোগফল দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা সম্ভব। উদ্দীপক হতে পাই, ভোগ সমীকরণ C = 10+0.75Y বিনিয়োগ সমীকরণ I = 100 ভারসাম্যের শর্ত মতে, সামগ্রিক আয় = সামগ্রিক ব্যয় AD = AS অর্থাৎ Y = C + I বা,Y = 10+0.75Y+100 বা, Y-0.75Y = 110 বা, 0.25Y = 110 বা, Y = 110/0.25 বা, Y = 440 ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ Y = 440।

উত্তর

উদ্দীপকের সাথে সরকারি ব্যয় (G) 200 অন্তর্ভুক্ত করলে ভারসাম্য জাতীয় আয়ের ক্ষেত্রে বৃদ্ধিজনিত প্রভাব পড়বে। অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পাবে। অর্থনীতির বিভিন্ন খাতের উপর ভারসাম্য জাতীয় আয় নির্ভরশীল। দ্বিখাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে ভারসাম্য জাতীয় আয় নির্ভর করে শুধু ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টির উপর। একসাথে সরকারি ব্যয় অন্তর্ভুক্ত করলে তা তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে পরিণত হয়। সে ক্ষেত্রে সামগ্রিক চাহিদার বৃদ্ধি ঘটে। ফলশ্রুতিতে ভারসাম্য জাতীয় আয়ের বৃদ্ধিও পরিলক্ষিত হয়। 'গ' হতে পারে ভারসাম্য জাতীয় আয় 440। এর সাথে সরকারি ব্যয় 200 যুক্ত করলেই ভারসাম্য জাতীয় আয় দাঁড়ায়, AS = AD Y = C + I বা,Y = 10+0.75Y+100+200 বা, Y-0.75Y = 310 বা, 0.25Y = 310 বা, Y = 310/0.25 বা, Y = 1240 সুতরাং ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পেয়ে দাঁড়াই 1240 । চিত্রের মাধ্যমে প্রকাশ করলে পাই, চিত্রের ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে ভোগ বিনিয়োগ, সরকারি ব্যয় এবং সামগ্রিক যোগান পরিমাপ করা হয়েছে। সামগ্রিক যোগান রেখা AS এবং প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা AD। সরকারি ব্যয় অন্তর্ভুক্তের পর সামগ্রিক চাহিদা দাঁড়ায় C+I+G। রেখা দ্বয়ের ছেদ বিন্দু E1 । এই বিন্দুতে সামগ্রিক চাহিদা ও যোগান সমান হয়েছে। তাই এটি ভারসাম্য বিন্দু। এবং ভারসাম্য জাতীয় আয় বেড়ে 1240।
HSCEconomics 1st PaperDinajpur 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।