উদ্দীপকে E বিন্দুতে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম কে ভারসাম্য অর্জন করতে হলে দুইটি শর্ত পূরণ করতে হবে।
প্রথমত, ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক আয় MC=MR হবে।
দ্বিতীয়ত, MC রেখার ডাল > ARরেখার ঢাল।
এছাড়া স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে P=AC অতিরিক্ত শর্ত পালন হবে।
উদ্দীপকের চিত্রে E বিন্দুতে MC=MR এবং MC রেখার ঢাল > MR রেখার ঢাল। অর্থাৎ E বিন্দুতে ভারসাম্যের উভয় শর্ত পালিত হয়েছে। E হলো ভারসাম্য বিন্দু। এ বিন্দুতে স্বাভাবিক মুনা পাওয়ার অতিরিক্ত শর্ত P=AC পালিত হয়েছে।
দাম (P)=OP0
পরিমাণ (Q)=OQ0
গড় ব্যয়(AC)= OP0
∴ TR = P x Q
=OP0xOQ0
=OP0EQ0
সুতরাং মুনাফা(𝞹)=TR-TC
= OP0EQ - OP0EQ
= 0
এখানে মুনাফার পরিমান শূন্য হলেও স্বাভাবিক মুনাফা অর্জন করেছে।