শেয়ারFacebookWhatsApp

যৌক্তিক সংজ্ঞা কী?

উত্তর: কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটির অপরিহার্য অর্থ প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

যৌক্তিক সংজ্ঞা কী?

উদ্দীপক

দৃস্টান্ত-১: সিংহ হলো বনের রাজা।দৃষ্টান্ত-৬: বই হলো বর্ণ, বাক্য সু-সজ্জিত ছাপা ও বাঁধাইকৃত কাগজের সমাহার।দৃষ্টান্ত-৩: কবি হয় সৌন্দর্য্য ও আলোকের প্রচারক।

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটির অপরিহার্য অর্থ প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে।

উত্তর

বিভেদক লক্ষণ না থাকায় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। আমরা জানি, বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হলো নামবাচক পদ। যেমন-নূরজাহান, সুমনা, ঢাকা প্রভৃতি। এরূপ পদের ব্যক্ত্যর্থ থাকলেও জাত্যর্থ থাকে না। অর্থাৎ নামবাচক পদের কোনো বিভেদক লক্ষণ থাকে না। এ কারণে নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না।

উত্তর

দৃষ্টান্ত-১ এ রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হলে যে অনুপপত্তি ঘটে তাকে রূপক সংজ্ঞা বলে। যেমন- দার্শনিকরা হলেন আলোর মতো। এখানে দার্শনিকদের সাথে আলোর তুলনা করা হয়েছে। এই আলোর 'বিষয়টি দার্শনিক পদের রূপক অর্থ মাত্র। এ কারণে দৃষ্টান্তটিতে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।' দৃষ্টান্ত-১ এ বর্ণিত, সিংহ হলো বনের রাজা। এখানে সিংহের সংজ্ঞায় 'বনের রাজা' নামক রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। এ কারণে দৃষ্টান্তটিতে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃষ্টান্ত-২ এবং ৩ এর মধ্যে দৃষ্টান্ত-২ হলো দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। কোনো পদের সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ও জটিল ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে (Fallacy of Obscure Definition)। যেমন- 'বটবৃক্ষ হচ্ছে জটাজট লাঞ্ছিত সবিতাতপ নিরোধক মহাস্থবির পাদপ।' এই উদাহরণটি দুর্বোধ্য হওয়ায় দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অর্থাৎ সংজ্ঞাটি দুর্বোধ্য ও জটিল। এতে দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। দৃষ্টান্ত-৩ এ বর্ণিত, কবি হয় সৌন্দর্য ও আলোকের প্রচারক। এই দৃষ্টান্তে কবিকে মাধুর্য ও আলোকের প্রচারক বলে অভিহিত করা হয়েছে। অর্থাৎ, দুটি রূপক শব্দ 'মাধুর্য' ও 'আলোকের প্রচারক' আলোচ্য দৃষ্টান্তে ব্যবহৃত হয়েছে। এরূপ রূপক শব্দ ব্যবহারে সংজ্ঞেয় পদের অর্থ স্পষ্ট হয়নি। ফলে এখানে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, দৃষ্টান্ত-২ এ বর্ণিত, বই হলো বর্ণ, বাক্য সু-সজ্জিত ছাপা ও বাঁধাইকৃত কাগজের সমাহার। বই এর এই সংজ্ঞাটি সবার কাছে বোধগম্য নয়, কিছুটা দুর্বোধ্য ভাষা ব্যবহার করে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ কারণে এটি দুর্বোধ্য সংজ্ঞার দৃষ্টান্ত। তাই বলা যায়, দৃষ্টান্ত-২ এবং ৩ এর মধ্যে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তির উদাহরণ হলো দৃষ্টান্ত-২।
HSCLogic 2nd Paperঢাকা সিটি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।