উদাহরণ-২ যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত হলেও উদাহরণ-২ অতিব্যাপক 'সংজ্ঞার দৃষ্টান্ত। এ কারণে উভয়ের সাথে পার্থক্য বিদ্যমান।
যৌক্তিক সংজ্ঞার ইংরেজি প্রতিশব্দ হলো Logical Definition। গ্রিক দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম কোনো পদের অপরিহার্য অর্থ বা জাত্যর্থ প্রকাশ করার জন্য Definition শব্দটি ব্যবহার করেন। Definition শব্দের বাংলা প্রতিশব্দ হলো 'সংজ্ঞা'। সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আসন্নতম জাতি (Proximate Genus) ও বিভেদক লক্ষণ (Differentia) উল্লেখ করতে হয়। উদাহরণ-২ এ বর্ণিত, 'মানুষ হচ্ছে বৃদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'। এখানে 'মানুষ' হচ্ছে সংজ্ঞেয় পদ। যে পদটির জাত্যর্থ বা অপরিহার্য গুণাবলি হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এ দুটি অপরিহার্য গুণের মাধ্যমেই মানুষ পদের সংজ্ঞা দেওয়া হয়। তাই বলা যায়, উদাহরণ-২ যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত।
উদ্দীপকে উদাহরণ-৩ অতিব্যাপক সংজ্ঞার দৃষ্টান্ত। এটি যৌক্তিক সংজ্ঞার একটি ভ্রান্ত রূপ। যৌক্তিক সংজ্ঞায় পদের অপরিহার্য অর্থ প্রকাশের জন্য পাঁচটি নিয়ম অনুসরণ করা হয়। কিন্তু অতিব্যাপক সংজ্ঞার উদ্ভৱ ঘটে। সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘনের মাধ্যমে। কারণ সংজ্ঞার প্রথম নিয়মানুসারে, কোনো পদের অতিরিক্ত বা আংশিক জাত্যর্থ উল্লেখ করা যাবে না। কিন্তু উদাহরণ-৩ এ আংশিক জাত্যর্থ উল্লেখ করার কারণে ব্যক্ত্যর্থ। বৃদ্ধি পেয়েছে। এ কারণে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। তাই যৌক্তিক সংজ্ঞা বা উদাহরণ-২ এর দৃষ্টান্ত যথার্থ হলেও উদাহরণ-৩ এর দৃষ্টান্ত বা অতিব্যাপক সংজ্ঞায়টি ভ্রান্ত।
এসব কারণে বলা যায়, উদ্দীপকের উদাহরণ-২ এর সাথে উদাহরণ-৩ এর পার্থক্য বিদ্যমান।