শেয়ারFacebookWhatsApp

মজুরি ও আয় এক নয় কেন?

উত্তর: মজুরি ও আয় ধারণা দুটি পৃথক। একজন শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যা উপার্জন করে তা হলো মজুরি। আর উৎপাদন বা ব্যবসায় দ্রব্য বা সেবা বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা হলো আয়। মজুরি হলো কাজ করার জন্য চুক্তিভিত্তিক প্রাপ্তি; যেখানে আয়ের ক্ষেত্রে এ রকম চুক্তির কোনো অস্তিত্ব থাকে না। মজুরির পরিমাণ নির্দিষ্ট, যা একটি নির্দিষ্ট সময়কালে একই রকম থাকে। কিন্তু আয়ের পরিমাণ নির্দিষ্ট নয়; একটি নির্দিষ্ট সময়কালে তা কম-বেশি হতে পারে। মজুরি প্রকাশিত থাকলেও আয় অজানা থাকে। এজন্য মজুরি ও আয় এক নয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মজুরি ও আয় এক নয় কেন?

উদ্দীপক

একটি রপ্তানিমুখী কারখানার একজন শ্রমিকের দৈনিক মজুরি ও শ্রমের যোগান সম্পর্কিত তথ্য নিম্নের তালিকায় দেওয়া হলো-

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026

উত্তর

শ্রমিক আর্থিক মজুরি দিয়ে যে দ্রব্য ও সেবা ক্রয় করে এবং চাকরিস্থল থেকে যে সুবিধা পায় এ দুয়ের সমষ্টিই প্রকৃত মজুরি।

উত্তর

মজুরি ও আয় ধারণা দুটি পৃথক। একজন শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যা উপার্জন করে তা হলো মজুরি। আর উৎপাদন বা ব্যবসায় দ্রব্য বা সেবা বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা হলো আয়। মজুরি হলো কাজ করার জন্য চুক্তিভিত্তিক প্রাপ্তি; যেখানে আয়ের ক্ষেত্রে এ রকম চুক্তির কোনো অস্তিত্ব থাকে না। মজুরির পরিমাণ নির্দিষ্ট, যা একটি নির্দিষ্ট সময়কালে একই রকম থাকে। কিন্তু আয়ের পরিমাণ নির্দিষ্ট নয়; একটি নির্দিষ্ট সময়কালে তা কম-বেশি হতে পারে। মজুরি প্রকাশিত থাকলেও আয় অজানা থাকে। এজন্য মজুরি ও আয় এক নয়।

উত্তর

উদ্দীপকে একটি রপ্তানিমুখী কারখানার একজন শ্রমিকের দৈনিক মজুরি ও শ্রমের যোগান সম্পর্কিত তথ্যের একটি তালিকা দেয়া হয়েছে। একটি নির্দিষ্ট মজুরিতে যতজন শ্রমিক শ্রম দিতে রাজি থাকে তাদের সমষ্টিকে শ্রমের যোগান বলে। তাই নির্দিষ্ট মজুরির সাপেক্ষে প্রাপ্ত শ্রমের যোগানের পরিমাণের সংমিশ্রণে অঙ্কিত রেখাই শ্রমের যোগান রেখা। তার ভিত্তিতে নিচে কারখানার শ্রমিকের যোগান রেখা অঙ্কন করা হলো: রেখাচিত্রে ভূমি অক্ষে শ্রমঘণ্টায় শ্রমের যোগান ও লম্ব অক্ষে মজুরি পরিমাপ করা হয়েছে। সূচিতে দেখা যায় প্রতি ঘণ্টা ২০ টাকা, ৪০ টাকা, ৬০ টাকা ও ৮০ টাকা মজুরিতে কারখানার শ্রমিকের যোগান হয় যথাক্রমে ৫, ৬, ৭, ৬ শ্রমঘণ্টা, যা চিত্রে আবার যথাক্রমে a, b, c ও d বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন বিভিন্ন মজুরিতে শ্রমঘণ্টার যোগানসূচক a, b, c ও d বিন্দুগুলো যুক্ত করে SL রেখাটি টানি। এটি হলো উদ্দীপকের আলোকে কারখানার - শ্রমিকের যোগান রেখা।

উত্তর

উদ্দীপক থেকে প্রাপ্ত শ্রমের যোগান রেখার আকৃতির কারণ বিশ্লেষণের জন্য উদ্দীপকের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে শ্রমের যোগান রেখা (SLS_L) অঙ্কন করা হলো। প্রকৃত পক্ষে মজুরি অধিক বাড়ায় শ্রমিক মজুরি বৃদ্ধির তুলনায় বিশ্রামকে পছন্দ করে। ওই অবস্থায় তিনি শ্রমের যোগান কমিয়ে বিশ্রাম বাড়ান, চিত্তবিনোদনের ব্যবস্থা করেন এবং পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য অধিক সময় ব্যয় করেন। এ অবস্থায় শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হয়। এসব কারণে SLS_L রেখা অধিক মজুরিতে বামদিকে পশ্চাৎমুখী হয় 'অর্থাৎ বেঁকে যায়। চিত্রে অঙ্কিত SLS_L রেখার আকৃতি পর্যালোচনা করে বলা যায়, একজন শ্রমিক প্রতিঘণ্টা ২০ টাকা মজুরিতে ৫ শ্রমঘণ্টা যোগান দেন যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়। মজুরি বৃদ্ধি পেয়ে ৪০ টাকা ও ৬০ টাকা হলে তিনি যথাক্রমে ৬ ও ৭ শ্রমঘণ্টা যোগান দেন। যা চিত্রে যথাক্রমে b ও c বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এসব ক্ষেত্রে মজুরি ও শ্রমের যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক থাকায় SLS_L রেখা একটি স্বাভাবিক যোগান রেখার আকৃতি ধারণ করেছে। কিন্তু এরপর মজুরি আরও বৃদ্ধি পেয়ে ঘণ্টাপ্রতি ৮০ টাকা হলে শ্রমিক শ্রমের যোগান কমিয়ে ওই মজুরিতে ৬ শ্রমঘণ্টা যোগান দেন, চিত্রে যা d বিন্দু দ্বারা নির্দেশিত। এক্ষেত্রে c থেকে d বিন্দু পর্যন্ত SLS_L রেখা পশ্চাৎমুখী অর্থাৎ বামদিকে বেঁকে গেছে, যা স্বাভাবিক যোগান রেখার ব্যতিক্রম।
HSCEconomics 1st Paperআবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।