উদ্দীপকের তথ্যের আলোকে নিচে মোট খাজনা নির্ণয় করা হলো।ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা থেকে মোট যে আয় অর্জিত হয়, তাকে মোট খাজনা বলে। মোট খাজনার মধ্যে নিট খাজনা ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক উপাদান অন্তর্ভুক্ত থাকে। যেমন- সুদ, মজুরি, কর, মুনাফা প্রভৃতি।অর্থাৎ, মোট খাজনা = নিট খাজনা + সুদ মজুরি + কর + মুনাফা।উদ্দীপকে লক্ষ করা যায়, সজিব মিয়া জমি ব্যবহারের জন্য জমির মালিককে ৫,০০০ টাকা, প্রাপ্য মজুরি ১,৫০০ টাকা, মূলধনের সুদ বাবদ ২,০০০ টাকা, সরকারকে কর বাবদ ১,০০০ টাকা এবং ঝুঁকি বহনের জন্য ২,৫০০ টাকা দেন। এক্ষেত্রে, মোট খাজনার পরিমাণ হবে (৫,০০০ + ১,৫০০ + ২,০০০ + ১,০০০ + ২,৫০০) বা ১২,০০০ টাকা। অর্থাৎ, উল্লিখিত জমির মোট খাজনা ১২,০০০ টাকা।
সুতরাং, উদ্দীপকের সজিবের জমির মোট খাজনা হলো ১২,০০০ টাকা।