শেয়ারFacebookWhatsApp

শ্রমের চাহিদা কাকে বলে?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে উৎপাদনকারী বা নিয়োগকর্তা যে পরিমাণ শ্রম নিয়োগ দিতে চায়, তাকে শ্রমের চাহিদা বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

শ্রমের চাহিদা কাকে বলে?

উদ্দীপক

জনাব করিম ঢাকার একটি রূপতানিমুখী প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত। সে ঘন্টায় ১০০ টাকা মজুরিতে ৬ ঘণ্টা কাজ করে। পরবর্তীতে মজুরি বৃদ্ধি পেয়ে ১৫০ টাকা হলে তিনিও কাজের সময় আরও ১ ঘন্টা বাড়িয়ে দেন। প্রতিষ্ঠানটির সমৃদ্ধির সাথে সাথে করিম এর মজুরি বৃদি পেয়ে যখন ৩০০ টাকা হয়, তখন তিনি কাজের সময় বৃদ্ধি না করে ২ ঘন্টা কমিয়ে দেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে উৎপাদনকারী বা নিয়োগকর্তা যে পরিমাণ শ্রম নিয়োগ দিতে চায়, তাকে শ্রমের চাহিদা বলে।

উত্তর

একই পেশায় মজুরি বিভিন্ন হওয়ার প্রধান কারণ হলো শ্রমের দক্ষতা। স্বভাবতই যে সকল শ্রমিকের দক্ষতা বেশি, তাদের মজুরি বেশি হয়। কারণ দক্ষ শ্রমিক গুণগতমানসম্পন্ন পণ্য উৎপাদনে বেশি অবদান রাখে। যা মালিক পক্ষের মুনাফা বৃদ্ধিতে সাহায্য করে। আবার যে সকল প্রতিষ্ঠান বা কোম্পানি অধিক সুযোগ সুবিধা প্রদান করে সে সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা প্রকৃত মজুরি বেশি পেয়ে থাকে।

উত্তর

মজুরি ও শ্রমের যোগানের পরিমাণ থেকে শ্রমের যোগান রেখা অঙ্কন করা যায়।শ্রমের যোগান রেখা হলো যার প্রতিটি বিন্দুতে মজুরি ও শ্রমের যোগানের সংমিশ্রণ নির্দেশ করে। সাধারণত মজুরি বাড়লে যোগান বাড়ে। কিন্তু একটি নির্দিষ্ট স্তরের বেশি হলে আবার শ্রমের যোগান কমে। তাই এ রেখাটি পশ্চাৎদিকে বেঁকে যায়।উদ্দীপকের তথ্যের আলোকে নিচে জনাব করিমের শ্রমের যোগান রেখা অঙ্কন করা হলো: চিত্রে, ঘণ্টা প্রতি ১০০ টাকা মজুরিতে জনাব করিম ৬ ঘণ্টা কাজ করে। এটি a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে মজুরি ১৫০ টাকা এবং ৩০০ টাকা হলে শ্রমিক শ্রম দেয় যথাক্রমে ৮ ঘণ্টা এবং ৬ ঘণ্টা। এটি চিত্রে যথাক্রমে ৮ এবং c বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন প্রাপ্ত a, b ও c বিন্দুগুলো যোগ করে SLSL\mathrm{S}_{\mathrm{L}} \mathrm{S}_{\mathrm{L}}^{\prime} শ্রমের যোগান রেখা পাওয়া যায়। এটিই হলো প্রদত্ত তথ্যের আলোকে জনাব করিমের যোগান রেখা।

উত্তর

শ্রমের যোগান রেখা প্রাথমিক অবস্থায় ঊর্ধ্বগামী হলেও নির্দিষ্ট সীমার পর তা পশ্চাৎগামী হয়ে পড়ে।সাধারণত মজুরির সাথে শ্রমের যোগান সমমুখী। তাই শ্রমের যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। কিন্তু একটি নির্দিষ্ট মজুরিতে যদি শ্রমিকরা সন্তুষ্ট থাকে, তাহলে ঐ মজুরির পর আরও মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান হ্রাস পায়। যার ফলশ্রুতিতে পশ্চাৎগামী শ্রমের যোগান রেখার সৃষ্টি হয়। উদ্দীপকে, মজুরি ১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৫০ টাকা হলে শ্রমের যোগান ৬ ঘণ্টা থেকে বৃদ্ধি পেয়ে ৮ ঘণ্টা হয়। অর্থাৎ, এ অবস্থায় মজুরি ও শ্রমের যোগান সমমুখী সম্পর্কযুক্ত ও শ্রমের যোগান রেখা ঊর্ধ্বমুখী হয়। এরপর ১৫০ টাকা থেকে মজুরি আরও বৃদ্ধি পেয়ে ৩০০ টাকা হলে শ্রমিকরা বিশ্রামের প্রতি মনোযোগী হয়। কারণ তারা ১৫০ টাকা মজুরিতেই সন্তুষ্ট থাকে। ফলশ্রুতিতে ৩০০ টাকা মজুরিতে শ্রমের যোগান ৮ ঘণ্টা থেকে হ্রাস পেয়ে ৬ ঘণ্টা হয়। অর্থাৎ, শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয়।নির্দিষ্ট সীমার মজুরির পর শ্রমিকরা বিশ্রাম ও বিনোদনের প্রতি আকর্ষিত হয় ও নির্দিষ্ট মজুরিতে সন্তুষ্ট থাকায় ঐ নির্দিষ্ট সীমার পর শ্রমের মজুরি বাড়ানো হলেও যোগান বৃদ্ধি পায় না। বরং যোগানের পরিমাণ হ্রাস-পায়। এ কারণে শ্রমের যোগান রেখা প্রথমে বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়। এরপর বামদিকে ঊর্ধ্বগামী হাওয়ায় শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হতে দেখা যায়।
HSCEconomics 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।