উদ্দীপকে একটি রপ্তানিমুখী কারখানার একজন শ্রমিকের দৈনিক মজুরি ও শ্রমের যোগান সম্পর্কিত তথ্যের একটি তালিকা দেয়া হয়েছে।
একটি নির্দিষ্ট মজুরিতে যতজন শ্রমিক শ্রম দিতে রাজি থাকে তাদের সমষ্টিকে শ্রমের যোগান বলে। তাই নির্দিষ্ট মজুরির সাপেক্ষে প্রাপ্ত শ্রমের যোগানের পরিমাণের সংমিশ্রণে অঙ্কিত রেখাই শ্রমের যোগান রেখা। তার ভিত্তিতে নিচে কারখানার শ্রমিকের যোগান রেখা অঙ্কন করা হলো:
রেখাচিত্রে ভূমি অক্ষে শ্রমঘণ্টায় শ্রমের যোগান ও লম্ব অক্ষে মজুরি পরিমাপ করা হয়েছে। সূচিতে দেখা যায় প্রতি ঘণ্টা ২০ টাকা, ৪০ টাকা, ৬০ টাকা ও ৮০ টাকা মজুরিতে কারখানার শ্রমিকের যোগান হয় যথাক্রমে ৫, ৬, ৭, ৬ শ্রমঘণ্টা, যা চিত্রে আবার যথাক্রমে a, b, c ও d বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে।
এখন বিভিন্ন মজুরিতে শ্রমঘণ্টার যোগানসূচক a, b, c ও d বিন্দুগুলো যুক্ত করে SL রেখাটি টানি। এটি হলো উদ্দীপকের আলোকে কারখানার - শ্রমিকের যোগান রেখা।