উদ্দীপকে স্থায়ী ও চলতি মূলধন ব্যবহার করা হয়েছে।যেসব মূলধনসামগ্রী উৎপাদন ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়, তাদেরকে স্থায়ী মূলধন বলে। এ ধরনের মূলধন বারবার ব্যবহারের ফলে নিঃশেষ হয় না। যেমন- ভবন, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি। অন্যদিকে, যেসব মূলধন উৎপাদন কাজে একবার ব্যবহার করলেই এর রূপগত পরিবর্তন ঘটে, তাদেরকে চলতি মূলধন বলে। যেমন-কাঁচামাল, তুলা, বীজ ইত্যাদি। উদ্দীপকের তথ্যের আলোকে জনাব ফয়সালের উৎপাদনে স্থায়ী মূলধন:
বাড়ি ভাড়া = ২০,০০০ টাকা
বৈদ্যুতিক বিল বাবদ = ৬,০০০ টাকা
মেশিন মেরামত খরচ = ৩,০০০ টাকা
___________________________________
মোট স্থায়ী মূলধনের পরিমাণ = ২৯,০০০ টাকা
এবং চলতি মূলধন:
কাঁচামাল = ৩০,০০০ টাকা
শ্রমিকের মজুরি = ৬০,০০০ টাকা
___________________________________
∴ মোট চলতি মূলধন = ৯০,০০০ টাকা
তাই বলা যায়, মোট স্থায়ী মূলধনের পরিমাণ ২৯,০০০ টাকা। আর মোট চলতি মূলধন হলো ৯০,০০০ টাকা।