উদ্দীপকে উল্লিখিত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো (ন্যূনতম মজুরি নির্ধারণ, শিশুশ্রম নির্ধারণ এবং নারী উন্নয়ন ও প্রশিক্ষণ) গ্রহণ করে সরকার শ্রমবাজার উন্নয়নে সফল হবে।
১. ন্যূনতম মজুরি নির্ধারণ : বিভিন্ন শিল্প এলাকায় সুষ্ঠু শ্রমিক সংগঠন তৈরি, শ্রমকল্যাণমূলক কার্যক্রমের ব্যবস্থা করা, শ্রমিকদের জীবন ও সম্পদের সুরক্ষা, শ্রম সংশ্লিষ্ট আইনসমূহ বাস্তবায়ন, শ্রম আদালতের মাধ্যমে শ্রম ক্ষেত্রে সুবিচার নিশ্চিত করা, শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ ইত্যাদি পদক্ষেপ নেওয়া হচ্ছে ।
২.শিশুশ্রম নিরসন : শিশুশ্রম নিরসন বর্তমান বিশ্বে একটি স্পর্শকাতর বিষয়। এ কারণে দেশে বিদ্যমান প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিল্প কারখানা হতে শিশুশ্রম এবং ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসনের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
৩. নারী উন্নয়ন ও প্রশিক্ষণ : দেশের নারী সমাজকে উৎপাদনমূলক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে শুধু মহিলাদের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ফলে দেশ-বিদেশে দক্ষ ও আধা-দক্ষ নারীদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। অন্যদিকে নারীর ক্ষেত্রে বৈষম্যমূলক আইনসমূহ সংশোধন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান, নারী-কর্মবান্ধব পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত নিশ্চিত করা হচ্ছে।