“প্রকৃত মজুরি অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়” – কেন?
উত্তর: দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকার অভাব পূরণের জন্য শ্রমিক তার আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করে এবং কর্মস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে- এ দুয়ের সমষ্টিকে শ্রমিকের প্রকৃত মজুরি বলে। চাকুরি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা বলতে বিনামূল্যে প্রাপ্ত পোশাক, ওষুধপত্র, যানবাহন, বাসস্থান ও বিদ্যুৎ ইত্যাদি সুবিধাকে বোঝায়। সুতরাং প্রকৃত মজুরি পরিমাপের মানদণ্ড হলো ক্রয়কৃত ও প্রাপ্ত দ্রব্যাদি ও সেবা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
“প্রকৃত মজুরি অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়” – কেন?
উত্তর