শেয়ারFacebookWhatsApp

শ্রমবাজার কী?

উত্তর: যে বাজারে শ্রমের চাহিদা ও যোগান দ্বারা আর্থিক মজুরি নির্ধারিত হয় তাকে শ্রমবাজার বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

শ্রমবাজার কী?

উদ্দীপক

মি. 'গ' একটি সিমেন্ট কারখানায় কাজ করে। সে ঘণ্টায় ৬০ টাকা মজুরিতে দৈনিক ৮ ঘণ্টার কাজ করে। মজুরি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ৭০ টাকা হওয়ায় সে কারখানায় শ্রম ২ ঘণ্টা আরও বাড়িয়ে দেয়। উক্ত টাকা দিয়ে সে ভালোভাবেই তার সংসার পরিচালনা করে আসছে। কিছুদিন পরে মজুরি আরও বৃদ্ধি পেয়ে ১০০ টাকা হওয়ায় সে কারখানায় শ্রম ৩ ঘণ্টা কমিয়ে দেয়। সপ্তাহ অন্তে সে পরিবার নিয়ে স্বজনদের বাড়িতে, পার্কে বেড়াতে যায়।

Rajshahi · 2017

উত্তর

যে বাজারে শ্রমের চাহিদা ও যোগান দ্বারা আর্থিক মজুরি নির্ধারিত হয় তাকে শ্রমবাজার বলে।

উত্তর

শ্রমিকের দৈহিক ও মানসিক শক্তি থেকে শ্রম সৃষ্ট হয়। এজন্য শ্রম একটি জীবন্ত উপকরণ হিসেবে গণ্য। শ্রমিক যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ তার দৈহিক ও মানসিক শক্তি কার্যকর থাকে এবং তা থেকে শ্রম উৎপন্ন হয়। তাই শ্রমিক ও শ্রমের যোগান একসাথে অবস্থান করে। এজন্যই বলা হয় শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য। উৎপাদনে শ্রম উপকরণ ব্যবহার করতে হলে অবশ্যই তার সাথে শ্রমিকের অস্তিত্বও মেনে নিতে হবে।

উত্তর

শ্রমিক একটি নির্দিষ্ট মজুরিতে যে পরিমাণ শ্রম প্রদানে রাজি থাকে তাকে শ্রমের যোগান বলে। উদ্দীপকের আলোকে মি. 'গ' এর শ্রমের যোগান রেখা নিচে অঙ্কন করা হলো। চিত্রে OX অক্ষে শ্রমের যোগান এবং OΥ অক্ষে মজুরির পরিমাণ নির্দেশ করা হয়েছে। মি. 'গ' এর মজুরি যখন ৬০ টাকা, ৭০ টাকা, ও ১০০ টাকা তখন তার শ্রমের যোগান হলো যথাক্রমে ৮ ঘণ্টা, ১০ ঘণ্টা ও ৭ ঘণ্টা যা আবার চিত্রে যথাক্রমে C, E ও D বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন C, E ও D বিন্দুগুলো যোগ করে মি. 'গ' এর শ্রমের যোগান রেখা পাওয়া যায়। রেখাটি বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়ে আবার বামদিক ঊর্ধ্বগামী হয়েছে অর্থাৎ পশ্চাৎ দিকে বেঁকে গেছে।

উত্তর

শ্রমিকরা সাধারণত একটি নির্দিষ্ট মজুরিতেই কাজ করতে চায়। তাই মজুরি প্রয়োজনের তুলনায় বেশি দেওয়া হলে তারা শ্রমের যোগান বাড়ানোর বদলে বিনোদনকে প্রাধান্য দেয় এবং শ্রমের যোগান কমিয়ে দেয়। উদ্দীপকে মি. 'গ' ঘণ্টাপ্রতি ৬০ টাকা মজুরিতে সন্তুষ্ট। সে সাধারণভাবে জীবনযাপন করে। এরপর তাকে যখন ৭০ টাকা মজুরি দেওয়া হয় তখন সে জীবনযাত্রার মান উন্নত করার জন্য শ্রমের যোগান বাড়িয়ে দেয়। সে এ মজুরিতে তৃপ্ত। তবে মজুরি আরও বৃদ্ধি করে যখন ১০০ টাকা করা হয় তখন সে শ্রমের যোগান কমিয়ে দিয়ে অবসর বিনোদনে মনোযোগ দেয়। এ অবস্থায় শ্রমের যোগান রেখা পশ্চাৎ দিকে বেঁকে যায়। মি. 'গ' এর ক্ষেত্রে এরকমই ঘটেছে। উদ্দীপকের ভিত্তিতে অঙ্কিত চিত্রে দেখা যায়, ৬০ টাকা মজুরিতে মি. 'গ' দৈনিক ৮ ঘণ্টা ও ৭০ টাকা মজুরিতে ১০ ঘণ্টা কাজে করতে আগ্রহী। এ অবস্থা চিত্রে SLরেখার C থেকে E বিন্দুতে গমনের মাধ্যমে প্রকাশ পায়। এ ক্ষেত্রে মজুরি ও মি. 'গ' এর শ্রমের যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক প্রকাশ পায়, যা সাধারণ যোগান রেখা দেখায়। কিন্তু মজুরি আরও বৃদ্ধি পেয়ে ঘণ্টা প্রতি ১০০ টাকা হলে মি. 'গ' ভ্রমণ, বিনোদন, পরিবারে অধিক সময় ব্যয় ইত্যাদির জন্য শ্রমের যোগান কমিয়ে দেয়। এ অবস্থা SL রেখার E বিন্দু থেকে বামদিকে বেঁকে D বিন্দু পর্যন্ত যাওয়ার মাধ্যমে প্রকাশ পায়। সুতরাং উদ্দীপকের তথ্যের আলোকে বলা যায়, মি. 'গ' এর শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী।
HSCEconomics 1st PaperRajshahi 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।