যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় তাকে মূলধন গঠন বলে । অন্য কথায়, যে প্রক্রিয়ার মাধ্যমে যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি মূলধন দ্রব্য বেশি পরিমাণ তৈরি করা হয় তাকে মূলধন গঠন বলা হয়। এভাবে মূলধন বৃদ্ধি থেকে মূলধনের ক্ষয়ক্ষতির পরিমাণ বাদ দিলে যা থাকে তাকে নিট মূলধন বৃদ্ধি বলে ।
যদি t সময়ে মূলধনের মজুদ kt হয় এবং (t + 1) সময়ের মূলধনের মজুদ kt + 1 হয় তবে মূলধন গঠন হবে,
kt + 1 - kt
এখানে,
kt + 1 = ৬০০ কোটি টাকা
kt = ৫০০ কোটি টাকা
এখন উদ্দীপকের দেশের মূলধন গঠন হবে
kt + 1 - kt
= ৬০০ - ৫00
= ১০০ কোটি টাকা,
আবার
এখানে,
CCA = ৫ কোটি
নিট মূলধন বৃদ্ধি
kt + 1 - kt - CCA
= ৬০০ - ৫00 - ৫
= ৯৫ কোটি টাকা
এখন বর্তমানে মি. রউফের নিট মূলধনের পরিমাণ = প্রাথমিক মূলধন + নিট মূলধন বৃদ্ধি
= ৫০০ + ৯৫
= ৫৯৫ কোটি টাকা ।