মজুরি ও আয় এক নয় কেন?
উত্তর: মজুরি ও আয় ধারণা দুটি পৃথক। একজন শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যা উপার্জন করে তা হলো মজুরি; আর উৎপাদন বা ব্যবসায় দ্রব্য বা সেবা বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা হলো আয়। মজুরি হলো কাজ করার জন্য চুক্তিভিত্তিক প্রাপ্তি; যেখানে আয়ের ক্ষেত্রে এ রকম চুক্তির কোনো অস্তিত্ব থাকে না। মজুরির পরিমাণ নির্দিষ্ট, যা একটি নির্দিষ্ট সময়কালে একই রকম থাকে। কিন্তু আয়ের পরিমাণ নির্দিষ্ট নয়; একটি নির্দিষ্ট সময়কালে তা কম-বেশি হতে পারে। মজুরি প্রকাশিত থাকলেও আয় অজানা থাকে। এজন্য মজুরি ও আয় এক নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মজুরি ও আয় এক নয় কেন?
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর