শেয়ারFacebookWhatsApp

শ্রমের যোগান কীভাবে বৃদ্ধি করা যায়?

উত্তর: প্রকৃত মজুরি বৃদ্ধির মাধ্যমে শ্রমের যোগান বৃদ্ধি করা যায়। শ্রমের যোগানের অন্যতম প্রধান নির্ধারক হলো প্রকৃত মজুরি। প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক ধনাত্মক বা সমমুখী; তাই প্রকৃত মজুরি বাড়লে শ্রমের যোগান বৃদ্ধি পায়। আবার, প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমের যোগানও হ্রাস পায়। কারণ প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে শ্রমিকের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়, সুযোগ সুবিধা বাড়ে ও জীবনযাত্রার মান বৃদ্ধি পায় ফলে সে অধিক পরিমাণ শ্রম দিতে প্রস্তুত থাকে। সুতরাং, প্রকৃত মজুরি বৃদ্ধির মাধ্যমেই শ্রমের যোগান বৃদ্ধি করা যায়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

শ্রমের যোগান কীভাবে বৃদ্ধি করা যায়?

উদ্দীপক

রফিক সাহেব সরকারি চাকরি করেন। তার ভাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। উভয়ের বেতন যথাক্রমে ৪০ হাজার ও ৬০ হাজার। কিন্তু রফিক সাহেব বেতন ছাড়াও বাসস্থান, পরিবহণ প্রভৃতি সুবিধা ভোগ করেন এবং বেশ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন। অন্যদিকে, রফিক সাহেবের ভাই অন্য কোনো সুবিধা পান না।

Jessore · 2017

উত্তর

শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে যে অর্থ লাভ করে তাকে মজুরি বলে।

উত্তর

প্রকৃত মজুরি বৃদ্ধির মাধ্যমে শ্রমের যোগান বৃদ্ধি করা যায়। শ্রমের যোগানের অন্যতম প্রধান নির্ধারক হলো প্রকৃত মজুরি। প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক ধনাত্মক বা সমমুখী; তাই প্রকৃত মজুরি বাড়লে শ্রমের যোগান বৃদ্ধি পায়। আবার, প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমের যোগানও হ্রাস পায়। কারণ প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে শ্রমিকের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়, সুযোগ সুবিধা বাড়ে ও জীবনযাত্রার মান বৃদ্ধি পায় ফলে সে অধিক পরিমাণ শ্রম দিতে প্রস্তুত থাকে। সুতরাং, প্রকৃত মজুরি বৃদ্ধির মাধ্যমেই শ্রমের যোগান বৃদ্ধি করা যায়।

উত্তর

উদ্দীপকের রফিক সাহেব আর্থিক মজুরির পাশাপাশি প্রকৃত মজুরি এবং তার ভাই শুধু আর্থিক মজুরি পেয়ে থাকে। নিচে উভয় মজুরির মধ্যকার পার্থক্যগুলো উল্লেখ করা হলো- কোনো শ্রমিক উৎপাদন কাজে অংশগ্রহণের জন্য যে পরিমাণ অর্থ লাভ করে তাই হলো আর্থিক মজুরি। কিন্তু প্রকৃত মজুরি হলো আর্থিক মজুরি দ্বারা ক্রয়কৃত দ্রব্য ও সেবা এবং চাকরিস্থল থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধার সমষ্টি এবং আর্থিক মজুরি অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, যেখানে প্রকৃত মজুরি দ্রব্য ও সেবার পরিমাণ দ্বারা পরিমাপ করা হয়। আর্থিক মজুরি সাধারণত দামস্তর দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু প্রকৃত মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয়। আর্থিক মজুরি স্থির থেকে দামস্তর বাড়লে প্রকৃত মজুরি কমে এবং দামস্তর কমলে প্রকৃত মজুরি বাড়ে। অনেক ক্ষেত্রে, সম্মানজনক কাজে আর্থিক মজুরি কম, ঝুঁকিপূর্ণ কাজে আর্থিক মজুরি বেশি। অন্যদিকে, সম্মানজনক কাজে প্রকৃত মজুরি বেশি; এবং ঝুঁকিপূর্ণ কাজে প্রকৃত মজুরি কম হয়। তাছাড়া আর্থিক মজুরি শ্রমিকের কাজের প্রতি আগ্রহ ততটা সৃষ্টি করে না, যতটা করে প্রকৃত মজুরি। শ্রমিকের অর্থনৈতিক অবস্থা ও জীবনযাত্রার মান আর্থিক মজুরির ওপর নির্ভর করে না; তা করে প্রকৃত মজুরির ওপর। আবার হিসাবের দিক থেকে আর্থিক মজুরি হিসাব করা সহজ; কিন্তু প্রকৃত মজুরি হিসাব করা জটিল ও সময় সাপেক্ষ। সুতরাং বলা যায়, রফিক সাহেব ও তার ভাইয়ের মজুরির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।

উত্তর

উদ্দীপকে রফিক সাহেবের প্রকৃত মজুরি বেশি। কারণ রফিক সাহেব কর্মস্থল থেকে নগদ অর্থে মজুরি পাওয়ার পাশাপাশি সুন্দরভাবে জীবনযাপনের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করেন। প্রকৃত মজুরি হলো আর্থিক মজুরি দ্বারা ক্রয়কৃত দ্রব্য ও সেবা এবং চাকরি স্থলে থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধার সমষ্টি। শ্রমিকের প্রকৃত অবস্থা বলতে সে যে মানের জীবনযাপন করে তাকে বোঝায়। যদি তার জীবনযাত্রার মান উন্নত হয় তবে বলা যায়, তার প্রকৃত অবস্থা ভালো; অন্যথায় বলা যাবে, তার প্রকৃত অবস্থা খারাপ। উন্নত জীবনযাত্রার মান আর্থিক মজুরির ওপর নয় বরং প্রকৃত মজুরির ওপর নির্ভর করে। রফিক সাহেবের ভাই মজুরি হিসেবে কেবল অর্থই পান; তার সাথে আনুষঙ্গিক কোনো সুযোগ-সুবিধা পান না। প্রাপ্ত মজুরি দিয়ে তাই তিনি জীবনযাত্রার মান খুব একটা উন্নত করতে পারেন না। কিন্তু রফিক সাহেব কর্মস্থল থেকে নগদ অর্থে মজুরি পাওয়ার সাথে সুন্দরভাবে জীবনযাপনের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধাও লাভ করেন। এসবের ফলে রফিক সাহেবের জীবনযাত্রার মান তার ভাইয়ের জীবনযাত্রার মানের চেয়ে উন্নত। রফিক সাহেব কর্মস্থল থেকে যে সুযোগ-সুবিধা পান তার জন্য তাকে পরিশ্রম করতে হয় না। প্রতিমাসে রুটিনমাফিক তিনি তা পান এবং তিনি আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাওয়ার দরুন যথেষ্ট অবসর সময় পান, যা তিনি পরিবারের দেখাশোনার কাজে ব্যয় করেন; এমনটি রফিক সাহেবের ভাই পারেন না। অন্যদিকে, রফিক সাহেবের ভাই যে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন সেখান থেকে কেবল আর্থিক মজুরি বাবদ প্রতিমাসে ৬০ হাজার টাকা বেতন পান; রফিক সাহেব সরকারি চাকরি করেন, সেখানে মাসিক ৪০ হাজার টাকা বেতন ছাড়াও বাসস্থান, চিকিৎসা, পরিবহণ প্রভৃতি সুবিধা পেয়ে থাকেন। যদিও রফিক সাহেব তার ভাইয়ের তুলনায় ২০ হাজার টাকা কম বেতন পান, কিন্তু রফিক সাহেব যে আনুষঙ্গিক সুবিধাগুলো ভোগ করেন তার আর্থিক মূল্য ২০ হাজার টাকার চেয়ে বেশি। উপরে উল্লিখিত বিভিন্ন কারণে বলা যায়, রফিক সাহেবের মজুরি তার ভাইয়ের মজুরির চেয়ে বেশি।
HSCEconomics 1st PaperJessore 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।