শেয়ারFacebookWhatsApp

মি. 'Z [গণিত] -এর প্রকৃত মজুরির পরিমাণ নির্ণয় করো।

উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে মি. 'Z [গণিত] -এর প্রকৃত মজুরি নির্ণয় করা যায়। একজন শ্রমিকের শ্রমের বিনিময়ে প্রাপ্ত আর্থিক মজুরির ক্রয়ক্ষমতা ও কর্মস্থল হতে প্রাপ্ত অন্যান্য সুযোগ-সুবিধার সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। অর্থাৎ, প্রকৃত মজুরি [গণিত] যেখানে, W = আর্থিক মজুরি, OA = অর্থের মাধ্যমে প্রাপ্ত অন্যান্য সুবিধাসমূহ, P = দামস্তর এবং C = অন্যান্য সুযোগ-সুবিধা যা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য নয়। উদ্দীপকে লক্ষ করা যায়, মি. 'Z [গণিত] -এর মাসিক বেতন ৩২,০০০ টাকা। মাসিক বেতন ছাড়াও তিনি বাড়ি ভাড়া বাবদ ৮,০০০ টাকা, চিকিৎসা ভাতা বাবদ ২,০০০ টাকা, যাতায়াত খরচ বাবদ ৩,০০০ টাকা এবং মোবাইল খরচ বাবদ ১,০০০ টাকা পান। এখন দামস্তর ১০০ টাকা হলে মি. 'Z [গণিত] -এর প্রকৃত মজুরি হবে, [গণিত] টাকা ∴ নির্ণেয় প্রকৃত মজুরি ৪৬০ টাকা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মি. 'Z -এর প্রকৃত মজুরির পরিমাণ নির্ণয় করো।

উদ্দীপক

মি. 'YY^{\prime} মাসিক ৪০,০০০ টাকা মজুরিতে একটি কোম্পানিতে চাকরি শুরু করেন। কোম্পানি থেকে তাকে আর কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। অপরদিকে তারই বন্ধু 'ZZ^{\prime} মাসিক ৩২,০০০ টাকা মজুরিতে অন্য একটি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন। বেতনের বাইরে তিনি বাড়িভাড়া বাবদ ৪,০০০ টাকা, চিকিৎসা বাবদ ২,০০০ টাকা, যাতায়াত খরচ বাবদ ৩,০০০ টাকা এবং মোবাইল খরচ বাবদ ১,০০০ টাকার অতিরিক্ত সুবিধা পান। উক্ত সময়ে দেশে দামস্তর ছিল ১০০ টাকা।

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026

উত্তর

উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে অর্থনীতিতে শ্রম বলে।

উত্তর

মজুরি ও শ্রমের যোগানের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকায় শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মজুরি বৃদ্ধির সাথে শ্রমের যোগান বাড়বে। এক পর্যায়ে মজুরি যখন অধিক হবে তখন শ্রমিক আরাম-আয়েশে মত্ত হবে। তখন শ্রমিক শ্রমঘণ্টা কমিয়ে বিশ্রামের সময় বাড়ালে শ্রমের যোগান হ্রাস পায়। তখন মজুরি ও শ্রমের যোগানের মধ্যে বিপরীত সম্পর্ক বিরাজ করে। এ কারণে শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয়।

উত্তর

উদ্দীপকের তথ্যের আলোকে মি. 'ZZ^{\prime}-এর প্রকৃত মজুরি নির্ণয় করা যায়। একজন শ্রমিকের শ্রমের বিনিময়ে প্রাপ্ত আর্থিক মজুরির ক্রয়ক্ষমতা ও কর্মস্থল হতে প্রাপ্ত অন্যান্য সুযোগ-সুবিধার সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। অর্থাৎ, প্রকৃত মজুরি Wr=W+OAP+CW_r=\frac{W+O A}{P}+C যেখানে, W = আর্থিক মজুরি, OA = অর্থের মাধ্যমে প্রাপ্ত অন্যান্য সুবিধাসমূহ, P = দামস্তর এবং C = অন্যান্য সুযোগ-সুবিধা যা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য নয়। উদ্দীপকে লক্ষ করা যায়, মি. 'ZZ^{\prime}-এর মাসিক বেতন ৩২,০০০ টাকা। মাসিক বেতন ছাড়াও তিনি বাড়ি ভাড়া বাবদ ৮,০০০ টাকা, চিকিৎসা ভাতা বাবদ ২,০০০ টাকা, যাতায়াত খরচ বাবদ ৩,০০০ টাকা এবং মোবাইল খরচ বাবদ ১,০০০ টাকা পান। এখন দামস্তর ১০০ টাকা হলে মি. 'ZZ^{\prime}-এর প্রকৃত মজুরি হবে, Wr=৩২,০০০+,০০০+,০০০+,০০০+,০০০১০০W_r=\frac{৩২,০০০+৮,০০০+২,০০০+৩,০০০+১,০০০}{১০০} =৪৬,০০০১০০=\frac{৪৬,০০০}{১০০} =৪৬০=৪৬০ টাকা ∴ নির্ণেয় প্রকৃত মজুরি ৪৬০ টাকা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. 'YY^{\prime} ও মি. 'ZZ^{\prime}-এর প্রাপ্ত মজুরির মধ্যে অর্থনৈতিক বিশ্লেষণে প্রকৃত মজুরি অধিক তাৎপর্যপূর্ণ। সাধারণত শ্রমিকের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক কল্যাণ আর্থিক মজুরির চেয়ে প্রকৃত মজুরির ওপর বেশি নির্ভর করে। কারণ আর্থিক মজুরি দ্বারা শ্রমিকের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানা যায় না। এছাড়া আর্থিক মজুরি অর্ধিক হওয়া সত্ত্বেও দেশে দামস্তর বেশি থাকলে শ্রমিকের জীবনযাপনে অসুবিধা দেখা দিতে পারে। উদ্দীপকে মি. 'YY^{\prime}-এর আর্থিক মজুরি ৪০,০০০ টাকা এবং তিনি কোনো অতিরিক্ত সুবিধা পান না। অন্যদিকে, মি. 'ZZ^{\prime}-এর আর্থিক মজুরি ৩২,০০০ টাকা হলেও তিনি অতিরিক্ত ১৪,০০০ টাকার সুবিধা পান। উক্ত সময়ে দামস্তর ১০০ টাকায় মি. 'YY^{\prime}-এর প্রকৃত মজুরি: ৪০,০০০১০০=\frac{৪০,০০০}{১০০}= ৪০০ টাকা। মি. 'ZZ^{\prime}-এর প্রকৃত মজুরি: ৩২,০০০+১৪,০০০১০০=\frac{৩২,০০০+১৪,০০০}{১০০}= ৪৬,০০০১০০=\frac{৪৬,০০০}{১০০}= ৪৬০ টাকা। দেখা যাচ্ছে, মি. 'YY^{\prime}-এর আর্থিক মজুরি মি. 'ZZ^{\prime} এর চেয়ে বেশি হলেও মি. 'YY^{\prime}-এর প্রকৃত মজুরি মি. 'ZZ^{\prime}-এর প্রকৃত মজুরি অপেক্ষা কম। অর্থাৎ, 'ZZ^{\prime} তুলনামূলকভাবে ভালো জীবনযাত্রার মান ভোগ করেন। অর্থনৈতিক নীতি নির্ধারণে, যেমন মজুরি বোর্ড গঠন বা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পরিকল্পনা গ্রহণে, আর্থিক মজুরির চেয়ে প্রকৃত মজুরিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ প্রকৃত মজুরিই শ্রমিকের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার সঠিক চিত্র তুলে ধরে। এছাড়া কোনো কাজের প্রতি আকর্ষণ তার আর্থিক মজুরির ওপর নির্ভর করে না। নির্ভর করে প্রকৃত মজুরির ওপর। সুতরাং, ওপরের বিশ্লেষণ থেকে বলা যায় যে, অর্থনৈতিক বিশ্লেষণে আর্থিক মজুরির চেয়ে প্রকৃত মজুরি অধিক তাৎপর্যপূর্ণ।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।