শেয়ারFacebookWhatsApp

মজুরি কত প্রকার ও কী কী?

উত্তর: সাধারণত মজুরি দেওয়ার পদ্ধতি অনুযায়ী মজুরিকে দুভাগে ভাগ করা হয়। যথা- ১. আর্থিক মজুরি; ২. প্রকৃত মজুরি।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মজুরি কত প্রকার ও কী কী?

উদ্দীপক

চট্টগ্রামে অবস্থিত রিফাত ওয়্যারস লি. নামের একটি ফার্মের প্রতিদিন ২০০ টাকা মজুরিতে ২০০ জন শ্রমিক কাজ করে। ফার্মের মালিক উৎপাদন বাড়ানোর জন্য মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করা হলে ৪০০ জন শ্রমিক কাজ করতে রাজি হয়। মজুরি আরও বাড়িয়ে ৪০০. টাকা করা হলে ৬০০ জন শ্রমিক কাজ করতে রাজি হয়। অন্যদিকে, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় ধান কাটার মৌসুমে প্রথম দিকে মজুরি বাড়ানো হলে অধিক শ্রমিক পাওয়া যায়। কিন্তু মজুরি অধিক পরিমাণ বাড়াতে থাকলে শ্রমিকের যোগান কমে যায়। ফলে তখন ধান চাষিরা খুবই বিপাকে পড়েন। [চট্টগ্রাম বোর্ড ২০১৬]

উত্তর

সাধারণত মজুরি দেওয়ার পদ্ধতি অনুযায়ী মজুরিকে দুভাগে ভাগ করা হয়। যথা- ১. আর্থিক মজুরি; ২. প্রকৃত মজুরি।

উত্তর

শ্রমের দক্ষতা মজুরিকে নানাভাবে প্রভাবিত করে। শ্রমের দক্ষতার ওপর মজুরি কম-বেশি হয়ে থাকে। দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক অপেক্ষা বেশি মজুরি পায়। একই পেশায় কর্মরত একজন দক্ষ শ্রমিকের মজুরি একজন অদক্ষ শ্রমিকর মজুরি অপেক্ষা বেশি হয়। অর্থাৎ বিভিন্ন শ্রেণির শ্রমিকদের মধ্যে স্বাভাবিক নৈপুণ্যের পার্থক্যের কারণেও তাদের মধ্যে দক্ষতার তারতম্য সৃষ্টি হতে পারে এবং মজুরি খাতে পার্থক্য হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের আলোকে রিফাত ওয়্যারস লিমিটেডের শ্রমের যোগান রেখা নিচে অঙ্কন করা হলো- চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ ও লম্ব অক্ষে মজুরি নির্দেশিত হয়েছে। মজুরি যখন ২০০ টাকা তখন যোগানের পরিমাণ ২০০। এখন মজুরি বৃদ্ধি পেয়ে ৩০০ ও ৪০০ টাকা হওয়ায় সংশ্লিষ্ট পেশার সুযোগ ব্যয় কমে যায় তখন শ্রমিকরা অন্য পেশা ছেড়ে উক্ত পেশায় নিয়োগ নিতে আগ্রহী হয়। ফলে উচ্চ মজুরিতে শ্রমের যোগান বৃদ্ধি পেয়ে ৪০০ এবং ৬০০ হয়। এখানে লক্ষণীয় যে, মজুরির সাথে শ্রমের যোগানের পরিমাণের প্রত্যক্ষ সম্পর্ক বিরাজ করে।

উত্তর

উদ্দীপকে বীরগঞ্জ থানায় ধান কাটার মৌসুমে প্রথম দিকে মুজুরি বাড়ালে শ্রমিকের যোগান বাড়ে কিন্তু মজুরি অধিক পরিমাণ বাড়ালে শ্রমিকের যোগান কমে যায়। এই অবস্থায় শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা পাওয়া যায়।উল্লিখিত বীরগঞ্জ থানার কৃষি শ্রমিকের যোগান রেখার আকৃতি নিচে বিশ্লেষণ করা হলো- উপরের চিত্রে লম্ব অক্ষে মজুরি ও ভূমি অক্ষে শ্রমের যোগান নির্দেশিত। SLSL1 হলো শ্রমের বক্রাকার যোগান রেখা। মজুরি W0 হলে শ্রমের যোগান Q0। এখন শ্রমের মজুরি বৃদ্ধি পেয়ে W1 হলে শ্রমের যোগান বেড়ে গিয়ে Q₁ হয় যা ঊর্ধ্বমুখী নির্দেশ করে ও T বিন্দুতে স্পর্শ করে। কিন্তু মজুরি আরও বেড়ে গিয়ে W₁ থেকে W2 হলেও শ্রমিকের শ্রমের যোগান বৃদ্ধি পায় না বরং হ্রাস পায়। কেননা এক্ষেত্রে শ্রমিক অতিরিক্ত শ্রমের চেয়ে অবকাশ যাপনকেই শ্রেয় মনে করে। যার ফলে বীরগঞ্জ থানার কৃষি শ্রমিকের যোগান রেখা বক্রাকার হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।