উদ্দীপক
বাংলাদেশে উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি কর্মে নিযুক্ত হওয়ার সময় মাসিক ৪০,০০০ টাকা বেতনে নিযুক্ত হন এবং দামস্তর এখানে ২৫০। একইরূপ শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি চাকরিতে নিয়োগ পান মাসিক ৪০০০ মার্কিন ডলারে (এক ডলার = বাংলাদেশ ৮৫ টাকা হিসাবে) এবং সেখানে দামস্তর ২০ মার্কিন ডলার। উক্ত দুজন কর্তাব্যক্তি উভয় অর্থনীতিতে মাসিক যথাক্রমে ৬৫,০০০ টাকা এবং ৭২,০০০ মার্কিন ডলার মূল্য সংযুক্তি ঘটান। এছাড়া বাংলাদেশ অপেক্ষা মার্কিন জনগণের সামাজিক নিরাপত্তা অধিক, জীবনযাত্রার মান উন্নত এবং গড় আয়ুও অধিক।
[নটর ডেম কলেজ, ঢাকা]