শেয়ারFacebookWhatsApp

মজুরি কী?

উত্তর: অর্থনীতিতে শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক লাভ করে তাকে মজুরি বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মজুরি কী?

উদ্দীপক

রানা ও রাজু দুই বন্ধু। দুজনেই দুটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। রানা কোম্পানির নিকট থেকে প্রতিমাসে ৫০,০০০ টাকা বেতন পান। অন্যদিকে রাজু তার কোম্পানি থেকে মাসিক ৪০,০০০ টাকা বেতন পান। রাজুকে কোম্পানি থেকে পরিবহন সুবিধা, বাসস্থান ও চিকিৎসা সুবিধা প্রদান করা হয়। [দিনাজপুর বোর্ড ২০১৬]

উত্তর

অর্থনীতিতে শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক লাভ করে তাকে মজুরি বলে।

উত্তর

শ্রমিক তার আর্থিক মজুরি দিয়ে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ক্রয় করে এবং চাকরিস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে এই দুইয়ের সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। কর্মক্ষেত্রের বিভিন্ন সুযোগ-সুবিধা বলতে বিনামূল্যে বাসস্থান, পোশাক পরিচ্ছদ, ওষুধপত্র, যানবাহন ইত্যাদি বোঝায়। সুতরাং প্রকৃত মজুরির মানদ্র হলো দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম। একজন শ্রমিকের প্রকৃত অবস্থা তার আর্থিক মজুরির ওপর নির্ভর করে না বরং প্রকৃত মজুরির ওপর নির্ভর করে।

উত্তর

উদ্দীপকে দুই ধরনের মজুরির ধারণা পাওয়া যায়- আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি। এখানে রানার মজুরি আর্থিক মজুরি এবং রাজুর মজুরি প্রকৃত মজুরি। এ দুই মজুরির মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। পার্থক্যসমূহ নিম্নরূপ- আর্থিক মজুরি প্রকৃত মজুরি ১. একজন শ্রমিক উৎপাদন কাজে অংশগ্রহণের জন্য যে পরিমাণ অর্থ লাভ করে তাই আর্থিক মজুরি। ১. প্রকৃত মজুরি হলো শ্রমিকের আর্থিক মজুরি ও প্রাপ্ত সুযোগ সুবিধার সমষ্টির সমান। ২. আর্থিক মজুরি পরিমাপের মাপকাঠি হলো অর্থ। ২. প্রকৃত মজুরি পরিমাপের মাপকাঠি হলো অর্থ ছাড়াও দ্রব্য ও সেবা। ৩. আর্থিক মজুরি দ্বারা শ্রমিকের জীবনযাত্রার মান বিচার করা যায় না। ৩. প্রকৃত মজুরির ওপর নির্ভর করে তার সুখ ও স্বাচ্ছন্দ্য ও জীবনযাত্রার মান। ৪. কোনো কাজের প্রতি আগ্রহ বা আকর্ষণ সাধারণত আর্থিক মজুরির ওপর নির্ভর করে না। ৪. কোন কাজের প্রতি আগ্রহ বা আকর্ষণ প্রধানত প্রকৃত মজুরির ওপর নির্ভর করে। ৫. আর্থিক মজুরির আওতা সংকীর্ণ। ৫. প্রকৃত মজুরির আওতা ব্যাপক।

উত্তর

উদ্দীপকে রাজু মজুরি বেশি পায়। এখানে আমরা দেখতে পাই, রানা যে কোম্পানিতে চাকরি করে সেখানে শুধু মাসিক বেতন পায়। বেতন ছাড়া অন্যান্য কোনো সুযোগ সুবিধা যেমন, পরিবহন সুবিধা, বাসস্থান ও চিকিৎসা সুবিধা পায় না।অন্যদিকে রাজু মাসিক বেতন ছাড়াও পরিবহন সুবিধা, বাসস্থান ও চিকিৎসা সুবিধা পায়। এক্ষেত্রে দেখা যায় রাজুর প্রকৃত মজুরি রানার চাইতে বেশি। আমরা জানি কোনো ব্যক্তি কাজের প্রতি কতটুকু আকর্ষণ তা প্রকৃত মজুরির ওপর নির্ভর করে। যে ব্যক্তির প্রকৃত মজুরি বেশি সে ব্যক্তি তার কাজের প্রতি অধিক আগ্রহী থাকে। আর যে ব্যক্তির প্রকৃত মজুরি কম সে ব্যক্তি তার কাজের প্রতি কম আগ্রহী থাকবে। অধ্যাপক মার্শাল যথার্থই বলেছেন, কোনো কাজের প্রতি আকর্ষণ অধিক মজুরির ওপর নির্ভরশীল না হয়ে বরং প্রকৃত মজুরির ওপর নির্ভরশীল হয়।সুতরাং উক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, রাজুর প্রকৃত মজুরি রানার প্রকৃত মজুরির চেয়ে বেশি।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।