উদ্দীপকের আলোকে ফার্মের লাভ কিংবা ক্ষতি নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকের ফার্মের গড় আয়ের চেয়ে গড় ব্যয় বেশি হওয়ায় স্বল্পকালে এটি ক্ষতির সম্মুখীন হয়। নিচে উদ্দীপকের আলোকে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হলো- স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিমূলক ফার্মের যে বিন্দুতে প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) পরস্পর সমান হয় এবং MC রেখার ঢাল > MR রেখার ঢাল হয়, সে অবস্থায় ফার্মটি ভারসাম্য লাভ করে। উদ্দীপকে প্রদর্শিত চিত্রে লক্ষ করা যায়, E বিন্দুতে বিবেচ্য ফার্মটির MC রেখা AR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে। অর্থাৎ, E বিন্দুতে MR = MC এবং MR ঢাল অপেক্ষা MC এর ঢাল বেশি। তাই E বিন্দুতে ফার্মটি ভারসাম্য অর্জন করে। ভারসাম্য অবস্থায় ফার্মটির ভারসাম্য দাম বা গড় আয় 15 টাকা এবং ভারসাম্য পরিমাণ 50 একক। এই 50 একক উৎপাদনে ফার্মটির গড় ব্যয় (AC) হলো 20 টাকা। কাজেই ফার্মটির মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ = 15 × 50 = 750এবং মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ = 20 × 50 = 1000এক্ষেত্রে AR < AC তথা TR <TC হওয়ায় ফার্মটির ক্ষতির পরিমাণ হবে- মুনাফা ( [গণিত] ) = TC-TR = 1000-750 = 250 অর্থাৎ, স্বল্পকালে ফার্মটি 250 টকা ক্ষতির সম্মুখীন হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ফার্মের লাভ কিংবা ক্ষতি নিরূপণ করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর