SAC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্মের নতুন পরিস্থিতিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্রানুযায়ী SAC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্মটি স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। যা নিচে বিশ্লেষণ করা হলো: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে কোনো ফার্মের গড় ব্যয় (AC) এবং প্রান্তিক আয় (AR) পরস্পর সমান হলে মোট ব্যয় ও মোট আয় সমান হয়। এর ফলে ফার্মটি স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। প্রশ্নানুসারে স্বল্পকালীন গড় ব্যয় রেখা (SAC) E বিন্দুতে স্পর্শ করলে বা SAC রেখাটি SAC1হলে ফার্মটির গড় ব্যয় (AC) হয় 15 টাকা। কাজেই স্বল্পকালীন ভারসাম্য অবস্থায় ফার্মটির- মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ = 15 × 50 = 750 এবং মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ = 15 x 50=750 এক্ষেত্রে গড় আয় বা দাম ও গড় ব্যয় উভয়ই 15 টাকা হওয়ায় TR = TC হয়। এক্ষেত্রে মুনাফার পরিমাণ ( [গণিত] ) = TR TC = 750 - 750 = 0 সুতরাং, SAC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্মটি TR = TC হয় এবং স্বল্পকালে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
SAC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্মের নতুন পরিস্থিতিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর