উদ্দীপক থেকে AC-এর ভিত্তিতে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের প্রদর্শিত চিত্র হতে গড় ব্যয় AC-এর ভিত্তিতে ফার্মের অস্বাভাবিক মুনাফার পরিমাণ নিচে নির্ণয় করা হলো: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) সমান হয় এবং MR রেখার ঢাল অপেক্ষা MC রেখার ঢাল বেশি হয়। প্রদর্শিত চিত্রে লক্ষ করা যায়, ফার্মটির প্রান্তিক ব্যয় (AC) রেখা বিন্দুতে প্রান্তিক আয় (MR) রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে। ফলে বিন্দুতে MR = MC এবং MR রেখার ঢাল অপেক্ষা MC রেখার ঢাল বেশি। কাজেই ফার্মটি বিন্দুতে ভারসাম্য অর্জন করে। এ অবস্থায় ভারসাম্য দাম ও পরিমাণ যথাক্রমে 14 টাকা ও 20 একক। এই ভারসাম্য পরিমাণ 20 এককে ফার্মটির গড় ব্যয় 11 টাকা। কাজেই ফার্মটির মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ = 14 × 20 = 280 মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ = 11 × 20 = 220 ∴ মুনাফা ( [গণিত] ) = TR-TC = 280-220 = 60 অর্থাৎ, TR > TC হওয়ায় ফার্মটি 60 টাকা অস্বাভাবিক মুনাফা অর্জন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে AC-এর ভিত্তিতে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো।
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর