চিত্র থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্রের আলোকে একচেটিয়া কারবারির ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো: প্রদত্ত চিত্রে লক্ষ করা যায়, E বিন্দুতে ফার্মটির প্রান্তিক ব্যয় (MC) এবং প্রান্তিক আয় (MR) সমান হয় এবং (MR) এর ঢাল অপেক্ষা (MC) এর ঢাল বেশি। তাই E বিন্দুতে ফার্মটি ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে, ভারসাম্য দাম এবং পরিমাণ যথাক্রমে ৪৫ টাকা এবং ১০০ একক। আর ১০০ একক উৎপাদনে ফার্মটির গড় ব্যয় ৩২ টাকা। সুতরাং, মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ = (৪৫ × ১০০) টাকা = ৪৫০০ টাকা এবং মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ = (৩২ × ১০০) টাকা = ৩২০০ টাকা ∴ মুনাফা ( [গণিত] ) = TR - TC = (৪৫০০ – ৩২০০) টাকা = ১৩০০ টাকা এক্ষেত্রে TR > TC হওয়ায় ফার্মটি ১৩০০ টাকা অস্বাভাবিক মুনাফা অর্জন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
চিত্র থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করো।
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর