উল্লিখিত মুনাফা কি সকল ক্ষেত্রে অর্জন করা সম্ভব? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: একচেটিয়া ফার্ম একটি শক্তিশালী উৎপাদনব্যবস্থা হলেও এটির পক্ষে সবসময় চিত্রে প্রদর্শিত মুনাফা তথা অস্বাভাবিক মুনাফা অর্জন করা সম্ভব নয়। স্বল্পকালীন সময়ে কখনো কখনো একচেটিয়া ফার্ম ভারসাম্য অবস্থায় এমন পরিস্থিতিরও সম্মুখীন হতে পারে যেখানে ভারসাম্য বিন্দুতে তার গড় আয় (AR) = গড় ব্যয় (AC) অর্থাৎ AR = AC হয়। এ অবস্থায় ফার্ম কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করে। একচেটিয়া ফার্মের জন্য এমন ভারসাম্যের সৃষ্টি হলে তার পক্ষে কেবল স্বাভাবিক মুনাফা অর্জন সম্ভব হবে। আবার, স্বল্পকালে একচেটিয়া ফার্ম কখনও কখনও ক্ষতি স্বীকার করেও ভারসাম্য অর্জন করতে পারে। এ অবস্থায় ভারসাম্য স্থলে AC P=AR > AVC হলে এমন অবস্থা অর্জিত হবে। [এক্ষেত্রে P হলো দাম ও AVC হলো গড় পরিবর্তনীয় ব্যয়।] সুতরাং বলা যায়, একচেটিয়া ফার্মের পক্ষে সকল ক্ষেত্রেই অস্বাভাবিক মুনাফা বা চিত্রে উল্লিখিত মুনাফা অর্জন করা সম্ভব নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উল্লিখিত মুনাফা কি সকল ক্ষেত্রে অর্জন করা সম্ভব? যুক্তিসহ মতামত দাও।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর