চিত্র অনুযায়ী গড় ব্যয় AC এর পরিবর্তে AC, হলে ফার্মের মুনাফার উপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য অর্জন অবস্থা দেখানো হয়েছে। এ ক্ষেত্রে AC রেখাকে ফার্মের গড় ব্যয় রেখা হিসেবে ধরা হয়েছে। এ অবস্থায় ফার্মের মুনাফার পরিমাণ নিম্নরূপ নির্ধারণ করা যায়: মুনাফা = TR - TC = (AR × Q) - (AC × Q) = (14 × 20) - (11 x 20) = (280 – 220) টাকা = 60 টাকা সুতরাং চিত্রে প্রদর্শিত AC রেখার ভিত্তিতে ফার্মের মুনাফা হলো 60 টাকা। এটি তার অস্বাভাবিক মুনাফা। ফার্মের এ মুনাফা AC রেখার অবস্থানগত পার্থক্যের কারণে পরিবর্তিত হতে পারে। এ প্রেক্ষিতে উদ্দীপকের গড় ব্যয় রেখা AC এর পরিবর্তে AC₁ রেখাকে বিবেচনায় নিয়ে ফার্মের ভারসাম্য অর্জন অবস্থায় মুনাফা অর্জনের ওপর তার প্রভাব ব্যাখ্যা করতে বলা হয়েছে। এক্ষেত্রে ফার্মের মুনাফার পরিমাণ নিম্নরূপভাবে নির্ধারণ করা হলো: মুনাফা = TR - TC = (AR × Q) - (AC × Q) = (14 × 20) - (19 × 20) = (280-380) টাকা = – 100 টাকা তাই ফার্মের ক্ষতির পরিমাণ হলো 100 টাকা। এক্ষেত্রে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জনের পরিবর্তে ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করবে। পূর্বে AC রেখার প্রেক্ষিতে ফার্মের যে লাভ হতো এখন AC1 রেখার প্রেক্ষিতে তা লোকসানে পরিণত হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
চিত্র অনুযায়ী গড় ব্যয় AC এর পরিবর্তে AC, হলে ফার্মের মুনাফার উপর কী…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর