উদ্দীপকের AC রেখা E বিন্দুতে স্পর্শক হলে মুনাফার ক্ষেত্রে কী পরিবর্তন হবে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত চিত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে কোনো ফার্মের ভারসাম্য অবস্থা দেখানো হয়েছে। এক্ষেত্রে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করছে যার পরিমাণ হলো ১০০ টাকা। এখন প্রশ্নানুযায়ী ফার্মের নতুন ভারসাম্য অবস্থা কল্পনা করা হলো। ধরা যাক, উৎপাদনে অদক্ষতা সৃষ্টির কারণে ফার্মের উৎপাদন ব্যয় বাড়ল। এ অবস্থায় তার AC ও MC রেখা একটু উপরে উঠে যথাক্রমে AC1 ও MC1 হলো। AC1 রেখা উপরের দিকে এমনভাবে উঠেছে, যাতে প্রশ্নানুযায়ী তা ফার্মের E1 বিন্দুতে P=AR=MR রেখাকে স্পর্শ করে। এখন অঙ্কিত নতুন চিত্রে E1 বিন্দুতে ফার্ম ভারসাম্য অর্জনের শর্তদ্বয় পূরণ করে অর্থাৎ ঐ বিন্দুতে ফার্মের MR = MC হয় এবং MC রেখা MR রেখাকে নিচ দিক থেকে ছেদ করে। সুতরাং বিন্দু E1 হলো পরিবর্তিত ব্যয় অবস্থার প্রেক্ষিতে ফার্মের নতুন ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে উদ্দীপক অনুযায়ী পণ্যের ভারসাম্য দাম ১০ টাকা ও পরিমাণ ৫০ একক নির্ধারিত হয়। এখন ফার্মের মোট আয় (TR) = (P x Q) = (১০ × ৫০) টাকা = ৫০০ টাকা এবং ফার্মের মোট ব্যয় (TC) = (AC × Q) = (১০ × ৫০) টাকা = ৫০০ টাকা ∴ মুনাফা ( [গণিত] ) = TR - TC = (৫০০ টাকা – ৫০০ টাকা) [মান বসিয়ে] = ০ টাকা। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে ফার্ম কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের AC রেখা E বিন্দুতে স্পর্শক হলে মুনাফার ক্ষেত্রে কী পরিবর্…
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর