উদ্দীপকে a ও e বিন্দুর মধ্যে কোনটিতে ভারসাম্য অর্জিত হয়েছে এবং কেন?
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্রের a ও e বিন্দুর মধ্যে বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। স্বল্পমেয়াদে কোনো ফার্মকে ভারসাম্যে পৌঁছাতে হলে নিম্নলিখিত শর্তগুলো পালন করতে হয়। যথা- (i) প্রয়োজনীয় শর্ত: ফার্মের প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) পরস্পর সমান হবে। অর্থাৎ MR = MC হবে। (ii) পর্যাপ্ত শর্ত: ভারসাম্য বিন্দুতে MC রেখার ঢাল >MR রেখার ঢাল হবে বা MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে যাবে। বিক্রয়ের পরিমাণ চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ (Q) ও লম্ব অক্ষে AC/MC/AR দেখানো হয়েছে। চিত্রটিতে দেখা যায় a বিন্দু নয় বরং e বিন্দুতেই ভারসাম্যের শর্ত দুটি পালিত হয়েছে। তবে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত MR = MC, a ও e উভয় বিন্দুতে অর্জিত হলেও ভারসাম্যের পর্যাপ্ত শর্ত অর্থাৎ, MC রেখা MR রেখাকে নিচের দিকে থেকে ছেদ করে উপরে যাবে এটি শুধু বিন্দুতেই অর্জিত হয়েছে। সুতরাং বলা যায়, ভারসাম্যের প্রয়োজনীয় ও পর্যাপ্ত উভয় শর্ত পূরণের কারণেই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে a ও e বিন্দুর মধ্যে কোনটিতে ভারসাম্য অর্জিত হয়েছে এবং কেন?
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর