উদ্দীপকে বাজারে কোন ধরনের ভারসাম্য প্রকাশ পায় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বাজারে লোকসান স্বীকার করে ভারসাম্য প্রকাশ পায় - পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম স্বল্পকালে লোকসানের মুখোমুখি হতে পারে। লোকসানসহ ফার্ম উৎপাদন চালিয়েও যেতে পারে; আবার উৎপাদন বন্ধও করে দিতে পারে। SAC > P > AVC হলে ফার্ম লোকসান স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। কেননা P > AVC হলে ফার্ম তার অর্জিত আয় দিয়ে পরিবর্তনীয় খরচ তুলেও স্থির খরচের একটি অংশ তুলে নিতে পারে । তাই উৎপাদন চালালে লোকসান হবে স্থির খরচের চেয়ে কম। অথচ উৎপাদন না করলে ফার্মকে পুরো স্থির খরচই লোকসান গুনতে হবে। তাই উৎপাদন চালিয়ে সে লোকসান ন্যূনতম করতে চাইবে। রেখাচিত্রে 20 মণ উৎপাদন স্তরে B বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত ও পর্যাপ্ত শর্ত পূরণ হয়। এছাড়া B বিন্দুতে অতিরিক্ত শর্ত AC > P > AVC শর্তও পালিত হয়। এক্ষেত্রে স্বল্পকালে ফার্ম যদি উৎপাদন না করে তাহলে তাকে 120 - 40 = 80 টাকা গড় স্থির ব্যয় বহন করতে হয়। ফলে এক্ষেত্রে ফার্মের ক্ষতি হয় 80 × 20 = 1600 টাকা । কিন্তু ৪০ টাকা দামে উৎপাদন করা হলে ফার্ম তার মোট পরিবর্তনীয় ব্যুয় 40 × 20 = 800 এর সম্পূর্ণ তুলেও মোট । স্থির ব্যয়ের অংশবিশেষ 40 × 20 = 800 তুলতে সক্ষম হয়। তখন ফার্মের ক্ষতি হ্রাস পেয়ে হয় 40 × 20 = 800 টাকা। স্বল্পকালে বাজারে টিকে থাকার জন্য ফার্ম এরূপ ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যায়। সুতরাং দেখা যায়, উদ্দীপকের বাজারে লোকসানসহ ভারসাম্য প্রকাশ করে ৷
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বাজারে কোন ধরনের ভারসাম্য প্রকাশ পায় বিশ্লেষণ কর।
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর