উদ্দীপকের ভারসাম্য অনুযায়ী ফার্মের মুনাফা/ক্ষতি নিরূপণ করো।
উত্তর: কোনো ফার্মের ভারসাম্য অর্জনের জন্য ভারসাম্য বিন্দুতে তার প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) সমান হয় এবং MR রেখাকে MC রেখা নিচ দিক থেকে ছেদ করা প্রয়োজন। এ হিসেবে বলা যায়, উদ্দীপকের চিত্রে F বিন্দুতে ফার্ম ভারসাম্যে উপনীত হয়েছে। উক্ত বিন্দুতে অর্থাৎ ওই ভারসাম্য অবস্থায় ফার্মের মুনাফা/ক্ষতি নিচে নির্ধারণ করা হলো:আমরা জানি, মুনাফা (গ) মোট আয় (TR)-মোট ব্যয় = (TC) = TR-TCভারসাম্য বিন্দুতে ফার্মের TR = গড় আয় (AR) × দ্রব্যের পরিমাণ (Q) = AR × Q = (১৫×১০) = ১৫০ টাকা [মান বসিয়ে] TC = গড় ব্যয় (AC) × দ্রব্যের পরিমাণ (Q) = AC × Q= (২০×১০) = ২০০ টাকা [মান বসিয়ে] এ পরিস্থিতিতে ফার্মের TC > TR হওয়ায় ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। ক্ষতির পরিমাণ হলো = TR-TC (১৫০-২০০) = -৫০ টাকা। সুতরাং উদ্দীপকের ফার্মের ভারসাম্য অবস্থায় ৫০ টাকা ক্ষতি হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ভারসাম্য অনুযায়ী ফার্মের মুনাফা/ক্ষতি নিরূপণ করো।
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর