শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, AC রেখা F ও G বিন্দুর মধ্য দিয়ে গমন করলে স্বল্পমেয়াদে উৎপাদনকারী উৎপাদন চালিয়ে যাবে? যুক্তি দাও।

উত্তর: প্রদত্ত উদ্দীপকের চিত্রে কোনো একটি ফার্মের যে ভারসাম্য অবস্থা দেখানো হয়েছে, তাতে দেখা যায়, ভারসাম্য বিন্দু F এ ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন করছে। এ পরিস্থিতিতে উদ্দীপকের চিত্রে যদি ফার্মের AC রেখা F ও G বিন্দুর মধ্য দিয়ে গমন করে তবে উদ্ভূত পরিস্থিতি নিম্নোক্তভাবে বিবেচনা করতে হবে:প্রথমত, যদি AC রেখা F বিন্দু দিয়ে গমন করে তবে ফার্মের আয়- ব্যয়ের অবস্থা দাঁড়ায় নিম্নরূপ:মোট আয় (TR) = গড় আয় (AR) উৎপাদনের পরিমাণ (Q) TR = AR x Q = (১৫ × ১০) = ১৫০ টাকা TC = গড় ব্যয় (AC) × উৎপাদনের পরিমাণ (Q) = AC x Q = (১৫ × ১০) = ১৫০ টাকামুনাফা =TR-TC = (১৫০- ১৫০) টাকা = ০ (শূন্য) টাকা।এক্ষেত্রে ফার্মের মুনাফা ০ (শূন্য)। যা স্বাভাবিক মুনাফা বলে বিবেচিত হয়। স্বাভাবিক মুনাফা অর্জন করতে থাকলে ফার্ম স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাবে।দ্বিতীয়ত, যদি ফার্মের AC রেখা G বিন্দু দিয়ে অতিক্রম করে তবে ফার্মের আয়-ব্যয় পরিস্থিতি দাঁড়ায় নিম্নরূপ: মোট ব্যয় (TC) = গড় ব্যয় (AC) × উৎপাদনের পরিমাণ (Q)= (১০ × ১০) = ১০০ টাকা। মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) = গড় পরিবর্তনীয় ব্যয় (AVC) উৎপাদনের পরিমাণ (Q) = (১০ × ১০) = ১০০ টাকাএক্ষেত্রে ফার্ম পণ্য বিক্রয় করে মোট পরিবর্তনীয় ব্যয়ের সম্পূর্ণটা তুলে আনতে পারে। এক্ষেত্রে যন্ত্রপাতি চালু রাখার স্বার্থে ও সুদিনের আশায় ফার্ম স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাবে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, AC রেখা F ও G বিন্দুর মধ্য দিয়ে গমন করলে স্বল্পমেয়া…

Chittagong · 2017

উত্তর

যে বাজারে ক্রেতা বিশেষ করে বিক্রেতাদের সংখ্যা কম থাকে, বিক্রেতাদের দ্রব্যসমূহের গুণগত পার্থক্য এবং দামের ভিন্নতা থাকে তাকে অপূর্ণ প্রতিযোগিতার বাজার বলে।

উত্তর

অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম বা বিক্রেতাকে বেশি পরিমাণে দ্রব্য বিক্রয় করতে হলে তা কম দামে বিক্রয় করতে হয়। অন্যকথায়, দ্রব্যের যোগান বৃদ্ধি করতে গেলে দাম কমাতে হয়। এজন্য এরূপ বাজারে যত বেশি পরিমাণ দ্রব্য বিক্রয় হয়, দাম বা গড় আয় ততই হ্রাস পায়। এরূপ পরিস্থিতিতে ফার্ম বা বিক্রেতার গড় আয় তথা AR রেখা নিম্নগামী হয়।

উত্তর

কোনো ফার্মের ভারসাম্য অর্জনের জন্য ভারসাম্য বিন্দুতে তার প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) সমান হয় এবং MR রেখাকে MC রেখা নিচ দিক থেকে ছেদ করা প্রয়োজন। এ হিসেবে বলা যায়, উদ্দীপকের চিত্রে F বিন্দুতে ফার্ম ভারসাম্যে উপনীত হয়েছে। উক্ত বিন্দুতে অর্থাৎ ওই ভারসাম্য অবস্থায় ফার্মের মুনাফা/ক্ষতি নিচে নির্ধারণ করা হলো:আমরা জানি, মুনাফা (গ) মোট আয় (TR)-মোট ব্যয় = (TC) = TR-TCভারসাম্য বিন্দুতে ফার্মের TR = গড় আয় (AR) × দ্রব্যের পরিমাণ (Q) = AR × Q = (১৫×১০) = ১৫০ টাকা [মান বসিয়ে] TC = গড় ব্যয় (AC) × দ্রব্যের পরিমাণ (Q) = AC × Q= (২০×১০) = ২০০ টাকা [মান বসিয়ে] এ পরিস্থিতিতে ফার্মের TC > TR হওয়ায় ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। ক্ষতির পরিমাণ হলো = TR-TC (১৫০-২০০) = -৫০ টাকা। সুতরাং উদ্দীপকের ফার্মের ভারসাম্য অবস্থায় ৫০ টাকা ক্ষতি হয়।

উত্তর

প্রদত্ত উদ্দীপকের চিত্রে কোনো একটি ফার্মের যে ভারসাম্য অবস্থা দেখানো হয়েছে, তাতে দেখা যায়, ভারসাম্য বিন্দু F এ ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন করছে। এ পরিস্থিতিতে উদ্দীপকের চিত্রে যদি ফার্মের AC রেখা F ও G বিন্দুর মধ্য দিয়ে গমন করে তবে উদ্ভূত পরিস্থিতি নিম্নোক্তভাবে বিবেচনা করতে হবে:প্রথমত, যদি AC রেখা F বিন্দু দিয়ে গমন করে তবে ফার্মের আয়- ব্যয়ের অবস্থা দাঁড়ায় নিম্নরূপ:মোট আয় (TR) = গড় আয় (AR) উৎপাদনের পরিমাণ (Q) TR = AR x Q = (১৫ × ১০) = ১৫০ টাকা TC = গড় ব্যয় (AC) × উৎপাদনের পরিমাণ (Q) = AC x Q = (১৫ × ১০) = ১৫০ টাকামুনাফা =TR-TC = (১৫০- ১৫০) টাকা = ০ (শূন্য) টাকা।এক্ষেত্রে ফার্মের মুনাফা ০ (শূন্য)। যা স্বাভাবিক মুনাফা বলে বিবেচিত হয়। স্বাভাবিক মুনাফা অর্জন করতে থাকলে ফার্ম স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাবে।দ্বিতীয়ত, যদি ফার্মের AC রেখা G বিন্দু দিয়ে অতিক্রম করে তবে ফার্মের আয়-ব্যয় পরিস্থিতি দাঁড়ায় নিম্নরূপ: মোট ব্যয় (TC) = গড় ব্যয় (AC) × উৎপাদনের পরিমাণ (Q)= (১০ × ১০) = ১০০ টাকা। মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) = গড় পরিবর্তনীয় ব্যয় (AVC) উৎপাদনের পরিমাণ (Q) = (১০ × ১০) = ১০০ টাকাএক্ষেত্রে ফার্ম পণ্য বিক্রয় করে মোট পরিবর্তনীয় ব্যয়ের সম্পূর্ণটা তুলে আনতে পারে। এক্ষেত্রে যন্ত্রপাতি চালু রাখার স্বার্থে ও সুদিনের আশায় ফার্ম স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাবে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।