উদ্দীপকের আলোকে কখন ফার্ম উৎপাদন বন্ধ করবে? ব্যাখ্যা করো।
উত্তর: স্বল্পকালে একচেটিয়া কারবারির লোকসান যখন স্থির ব্যয়ের তুলনায় বেশি হয় তখন ফার্ম উৎপাদন বন্ধ করবে। উদ্দীপকের আলোকে ফার্মের উৎপাদন বন্ধ করার বিষয়টি চিত্রের সাহায্যে বর্ণনা করা হলো- চিত্রে ভূমি অক্ষে (OX) উৎপাদন এবং লম্ব অক্ষে (OY) দাম, আয় ও ব্যয় দেখানো হয়েছে। চিত্রে AR ও MR হলো যথাক্রমে একচেটিয়া কারবারির গড় আয় ও প্রান্তিক আয় রেখা; AC, AVC ও MC হলো যথাক্রমে গড় ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। চিত্রে দেখা যায়, E বিন্দুতে OQ পরিমাণ দ্রব্য উৎপাদনে MR = MC হলে ফার্মের ভারসাম্য বিন্দু নির্ধারিত হয়। OP1 দামে TVC = OBGQ এবং [গণিত] সুতরাং, [গণিত] এখানে, [গণিত] এখানে দেখা যায়, যদি ফার্ম তার উৎপাদন চালিয়ে যায় তাহলে তার ক্ষতি হবে P1AFH পরিমাণ আর যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার ক্ষতি হবে শুধু TFC বা BAFG পরিমাণ। যেহেতু উৎপাদন চালিয়ে যাওয়ার ক্ষতি, উৎপাদন বন্ধ করার ক্ষতির চেয়ে বেশি, সেহেতু ফার্মের জন্য লাভজনক হবে উৎপাদন বন্ধ করে দেওয়া। সুতরাং আমরা বলতে পারি, যখন দাম পরিবর্তনীয় ব্যয়ের চেয়ে কম হয় তখন ফার্ম উৎপাদন বন্ধ করবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কখন ফার্ম উৎপাদন বন্ধ করবে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর