উদ্দীপক অনুযায়ী, যুক্তি বিশ্লেষণসহ ভারসাম্য বিন্দু, দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করো।
উত্তর: উদ্দীপক অনুযায়ী, ভারসাম্য বিন্দু [গণিত] , ভারসাম্য দাম OP এবং পরিমাণ [গণিত] ।উৎপাদনের ক্ষেত্রে ভারসাম্য বিন্দুতে ফার্ম স্থিতাবস্থা লাভ করে। ফার্মের ভারসাম্য অর্জনের জন্য দুটি শর্ত পালন করতে হয়। যথা (১) ফার্মের প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) সমান হবে। (২) প্রান্তিক ব্যয় রেখার ঢাল প্রান্তিক আয় রেখার ঢাল অপেক্ষা বেশি হবে। শর্ত দুটির কোনো একটি পালিত না হলে ফার্ম ভারসাম্য অর্জন করবে না। আর ভারসাম্য বিন্দুতেই ফার্মের দাম ও পরিমাণ নির্ধারিত হয়।উদ্দীপকে একটি গার্মেন্টস ফ্যাক্টরির প্রান্তিক আয় (MR) রেখা ও স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা (SMC) দেওয়া আছে। a বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয়েছে। কিন্তু MC রেখার ঢাল MR রেখার ঢাল অপেক্ষা বড় হয়নি। তাই এটি ভারসাম্য বিন্দু নয়। কিন্তু b বিন্দুতে ফার্মের MR ও MC সমান হয়েছে। একই সাথে MC রেখার ঢাল MR রেখার ঢাল অপেক্ষা বড় হয়েছে। অর্থাৎ, ভারসাম্যের দুটি শর্তই পালিত হয়েছে। তাই b বিন্দুই হলো উদ্দীপকের ভারসাম্য বিন্দু। এ বিন্দুতে ভারসাম্য দাম OP এবং ভারসাম্য পরিমাণ [গণিত] ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, যুক্তি বিশ্লেষণসহ ভারসাম্য বিন্দু, দাম ও ভারসাম্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উত্তর