A ও B বাজারে গড় আয় (AR) রেখার মধ্যে কী কী পার্থক্য আছে বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: বিক্রেতা পণ্যের দাম হিসেবে যা পায় তাই হলো তার গড় আয় (AR)। এ হিসেবে উদ্দীপকের সূচিতে প্রদত্ত দামকে গড় আয় হিসেবে বিবেচনা করা যায়। A ও B বাজারে গড় আয় (AR) রেখার মধ্যে কী কী পার্থক্য আছে তা জানার জন্য উদ্দীপকে প্রদত্ত সূচির ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে নিচে K চিত্রে A বাজারের গড় আয় (AR) ও L চিত্রে B বাজারের গড় আয় (AR) রেখা অঙ্কন করা হলো। উপরে A ও B বাজারের গড় আয় (AR) রেখার যে চিত্রদ্বয় অঙ্কন করা হয়েছে তা পর্যালোচনা করলে এ দুই বাজারের AR রেখা দুটির মধ্যে কিছু পার্থক্য লক্ষ করা যায়। নিচে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলো:A বাজারের AR রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল; কিন্তু B বাজারের AR রেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী। A বাজারের AR রেখার ঢাল শূন্য, যেখানে B বাজারের AR রেখার ঢাল ঋণাত্মক। A বাজারে বিক্রয়ের পরিমাণ হ্রাস-বৃদ্ধির কারণে AR রেখার কোনো পরিবর্তন ঘটে না; কিন্তু B বাজারে বিক্রয়ের পরিমাণ পরিবর্তনের কারণে AR রেখার পরিবর্তন ঘটে। A বাজারে বিক্রেতা তার আচরণ দ্বারা AR রেখার আকৃতি প্রভাবিত করতে পারে না; কিন্তু B বাজারে বিক্রেতা তার আচরণ দ্বারা AR রেখার আকৃতি প্রভাবিত করতে পারে। তাই A ও B বাজারে AR রেখার মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
A ও B বাজারে গড় আয় (AR) রেখার মধ্যে কী কী পার্থক্য আছে বলে তুমি মনে…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর