উদ্দীপকে AC রেখা স্থানান্তর হয়ে বিন্দুতে অবস্থান করলে মুনাফার কি কোনো পরিবর্তন হবে? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের AC রেখাতে স্থানান্তর হয়ে G বিন্দুতে অবস্থান করলে ফার্মটির স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। ভারসাম্য অবস্থায় যদি AC রেখাটি AR রেখার উপরে থাকে তবে ফার্মটি ক্ষতির স্বীকার হবে। এ পর্যায়ে ফার্মের উৎপাদন পরিচালনা অনুচিত। অপরদিকে AC রেখা যদি AR রেখার নিচে অবস্থান করে সে ক্ষেত্রে ফার্ম অস্বাভাবিক বা অতিরিক্ত মুনাফা অর্জন করবে যা প্রতিটি ফার্মের লক্ষ্য। কিন্তু AC রেখা যদি AR রেখাটি স্পর্শ করে সে ক্ষেত্রেই পার স্বাভাবিক মুনাফা অর্জন করবে। উদ্দীপক অনুসারে AC রেখা G বিন্দুতে অবস্থান করলে তা AR রেখাটিকেস্পর্শ করবে অর্থাৎ সে ক্ষেত্রে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। তখন P=AC অর্জিত হবে। তা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো- চিত্রের ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ,দাম দেওয়া হয়েছে। E বিন্দুতে ভারসাম্য দুটি শর্ত অর্জিত হওয়াতে ভারসাম্য বিন্দুটি E। সুতরাং, মোট আয় (TR) = OP1 x OQ = OP1GQ মোট ব্যয় (TC) = OP1 x OQ = OP1GQ মুনাফা = OP1GQ - OP1GQ = 0 অর্থাৎ বলা যায়, AC রেখা G বিন্দুতে অবস্থান করলে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জিত হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে AC রেখা স্থানান্তর হয়ে বিন্দুতে অবস্থান করলে মুনাফার কি কো…
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর