উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় কর।
উত্তর: জাতীয় আয়ের ক্ষেত্রে সামগ্রিক আয় ও ব্যয়ের ভারসাম্য যে স্তরে নিরূপণ হয় তাকে ভারসাম্য জাতীয় হয় বলে। দিখাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে জাতীয় ভারসাম্য আয় , ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টির উপর নির্ভরশীল। এক্ষেত্রে মোট উৎপাদন ও ব্যয় পরস্পর সমান। একটি দেশের ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় জানা থাকলে তাদের যোগফল দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা সম্ভব। উদ্দীপক হতে পাই, ভোগ সমীকরণ C = 10+0.75Y বিনিয়োগ সমীকরণ I = 100 ভারসাম্যের শর্ত মতে, সামগ্রিক আয় = সামগ্রিক ব্যয় AD = AS অর্থাৎ Y = C + I বা,Y = 10+0.75Y+100 বা, Y-0.75Y = 110 বা, 0.25Y = 110 বা, Y = 110/0.25 বা, Y = 440 ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ Y = 440।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর