উদ্দীপকের সাথে সরকারি ব্যয় (G) 200 অন্তর্ভুক্ত করলে ভারসাম্য জাতীয় আয়ে কীরূপ প্রভাব পড়বে- চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে সরকারি ব্যয় (G) 200 অন্তর্ভুক্ত করলে ভারসাম্য জাতীয় আয়ের ক্ষেত্রে বৃদ্ধিজনিত প্রভাব পড়বে। অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পাবে। অর্থনীতির বিভিন্ন খাতের উপর ভারসাম্য জাতীয় আয় নির্ভরশীল। দ্বিখাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে ভারসাম্য জাতীয় আয় নির্ভর করে শুধু ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টির উপর। একসাথে সরকারি ব্যয় অন্তর্ভুক্ত করলে তা তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে পরিণত হয়। সে ক্ষেত্রে সামগ্রিক চাহিদার বৃদ্ধি ঘটে। ফলশ্রুতিতে ভারসাম্য জাতীয় আয়ের বৃদ্ধিও পরিলক্ষিত হয়। 'গ' হতে পারে ভারসাম্য জাতীয় আয় 440। এর সাথে সরকারি ব্যয় 200 যুক্ত করলেই ভারসাম্য জাতীয় আয় দাঁড়ায়, AS = AD Y = C + I বা,Y = 10+0.75Y+100+200 বা, Y-0.75Y = 310 বা, 0.25Y = 310 বা, Y = 310/0.25 বা, Y = 1240 সুতরাং ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পেয়ে দাঁড়াই 1240 । চিত্রের মাধ্যমে প্রকাশ করলে পাই, চিত্রের ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে ভোগ বিনিয়োগ, সরকারি ব্যয় এবং সামগ্রিক যোগান পরিমাপ করা হয়েছে। সামগ্রিক যোগান রেখা AS এবং প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা AD। সরকারি ব্যয় অন্তর্ভুক্তের পর সামগ্রিক চাহিদা দাঁড়ায় C+I+G। রেখা দ্বয়ের ছেদ বিন্দু E1 । এই বিন্দুতে সামগ্রিক চাহিদা ও যোগান সমান হয়েছে। তাই এটি ভারসাম্য বিন্দু। এবং ভারসাম্য জাতীয় আয় বেড়ে 1240।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সরকারি ব্যয় (G) 200 অন্তর্ভুক্ত করলে ভারসাম্য জাতীয় …
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর