উদ্দীপকে খামারিদের মুরগির ডিমের উৎপাদন ও বিপণন যে বাজারের অন্তর্ভুক্ত তার তিনটি বৈশিষ্ট্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে খামারিদের মুরগির ডিমের উৎপাদন ও বিপণন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্তর্গত। যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার পারস্পরিক দরকষাকষি মাধ্যমে কোন দ্রব্য একটি নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এ ধরনের বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকায় এ বাজার ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। কারণ এই বাজারে কেউ দাম সৃষ্টি করতে পারে না। দাম সব সময় ক্রেতা বিক্রেতার উপর নির্ভরশীল। উদ্দীপকের দ্বীপ জেলায় বহু সংখ্যক মুরগির খামার গড়ে উঠেছে। তাই খামারীরা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য নিজ ইচ্ছামত দাম বাড়াতে পারে না। যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ধরনের বাজার দ্রব্যগুলো সমজাতীয় হয়। পাশাপাশি বাজারে ক্রেতা বিক্রেতার অবাধ প্রবেশ-প্রস্থানের সুযোগ থাকে। বাজারে গড় আয়, প্রান্তিক আয় ও দাম সমান এবং এর রেখা ভূমিকক্ষের সমান্তরাল হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে খামারিদের মুরগির ডিমের উৎপাদন ও বিপণন যে বাজারের অন্তর্ভুক…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর