উদ্দীপক হতে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় কর।
উত্তর: প্রদত্ত তথ্য অনুযায়ী প্রাথমিক অবস্থায় ফার্মটির গড় ব্যয় (AC) এর চেয়ে গড় আয় (AR) বেশি হওয়ায় অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ভারসাম্য অবস্থায় প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয়। অর্থাৎ ভারসাম্য বিন্দুতে MC = MR হয় এবং MR রেখার ঢাল অপেক্ষা MC রেখার ঢাল বেশি হয়। এছাড়া ভারসাম্য অবস্থায় ফার্মকে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে হলে P > AC শর্ত পালন করতে হয়। চিত্রে লক্ষ করা যায়, E বিন্দুতে MC = MR এবং MR এর ঢাল অপেক্ষা MC-এর ঢাল বেশি হয়। ফলে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এ অবস্থায় ভারসাম্য উৎপাদনের পরিমাণ ২০ একক এবং ভারসাম্য দাম ১৫ টাকা। ২০ একক পরিমাণ উৎপাদনে ফার্মটির গড় ব্যয় হয় ১০ টাকা। অর্থাৎ, P > AC হওয়ায় ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে। এক্ষেত্রে ফার্মটির মোট আয়, TR = ১৫ × ২০ = ৩০০ এবং মোট ব্যয়, TC = ১০ × ১০ = ২০০ সুতরাং, মুনাফা, [গণিত] = TR - TC = ৩০০ - ২০০ = ১০০ সুতরাং, ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় কর।
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর