গড় খরচ 10 হলে মুনাফার পরিমাণ নির্ণয় করে এর ধরন বিশ্লেষণ করো।
উত্তর: গড় খরচ 10 হলে অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। ফার্মের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে ফার্মের মুনাফা পাওয়া যায়। অর্থাৎ ফার্মের মুনাফা = মোট আয় – মোট ব্যয়। এক্ষেত্রে মোট ব্যয়ের চেয়ে মোট আয় বেশি হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে । এক্ষেত্রে গড় ব্যয় দামের চেয়ে কম হয়। অর্থাৎ P > AC হয়। উদ্দীপকের চিত্রে গড় খরচ 10 একক হলে AC রেখা AR রেখার নিচে অবস্থান করবে। ফলে ফার্মের গড় ব্যয় দামের চেয়ে কম হবে। তাই ফার্ম এক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো। চিত্রে 'E [গণিত] বিন্দু হলো ভারসাম্য বিন্দু। 'E [গণিত] বিন্দুতে ফার্মের ভারসাম্য উৎপাদন Q = 150, দাম P = 15 এবং প্রশ্নোক্ত গড় ব্যয় AC = 10 । সুতরাং, যদি TR = মোট আয়, TC = মোট ব্যয় হয়, তবে- ফার্মের মুনাফা = TR - TC =PXQ - ACXQ = 15 x 150-10 × 150 =2250-1500 =750 সুতরাং, ফার্মের মুনাফা = 750 হবে। গড় খরচ 15 থেকে 10 হওয়ায় ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে। অর্থাৎ এখানে AC রেখা AR রেখার নিচে অবস্থান করায় ফার্মের মোট ব্যয় অপেক্ষা মোট আয় বেশি হয়। তাই ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
গড় খরচ 10 হলে মুনাফার পরিমাণ নির্ণয় করে এর ধরন বিশ্লেষণ করো।
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর