উদ্দীপকে উল্লিখিত ঔষধের বাজার কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঔষধের বাজারটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতার বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এ বাজারে একটি সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করা হয়। পূর্ণ প্রতিযোগিতায় ক্রেতা-বিক্রেতা বাজারে বিদ্যমান দাম সম্পর্কে পূর্ণভাবে জ্ঞাত থাকে। 'ফলে প্রত্যেক বিক্রেতা একই দামে পণ্য বিক্রয় করে থাকে। এ বাজার থেকে কোনো বিক্রেতা চলে যেতে কিংবা নতুন কোনো বিক্রেতা যোগদান করতে পারে। উদ্দিপকে দেখা যায়, একটি দেশের সব ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত ঔষধ নির্দিষ্ট দামে বিক্রি করে। দেশে ঔষধের অনেক ক্রেতা ও বিক্রেতা রয়েছে। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্যের সাথে ঔষধের বাজারের বৈশিষ্ট্যের মিল লক্ষ করা যায়। সুতরাং, উদ্দীপকের ঔষধের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতার বাজার।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঔষধের বাজার কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর