উদ্দীপকের আলোকে ঔষধের বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে দেখাও।
উত্তর: উদ্দীপকের ঔষধের বাজারের একটি ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করলে ভারসাম্য বিন্দুতে AC রেখা AR রেখাকে স্পর্শ করবে। অর্থাৎ গড় ব্যয় ও গড় আয় সমান হয়। ফলে মোট ব্যয় ও মোট আয় সমান হয়। উদ্দীপকে ঔষধের বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক হওয়ায় দ্রব্যের একটি নির্দিষ্ট দাম বজায় থাকে। এ অবস্থায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মোট আয় ও মোট ব্যয় সমান। অর্থাৎ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক মুনাফা অর্জন করে। নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো- চিত্রে E বিন্দুতে MR ও MC রেখা পরস্পর ছেদ করেছে। তাই E বিন্দুতে ফার্মটি ভারসাম্য অর্জন করেছে। এক্ষেত্রে ভারসাম্য দাম P0 এবং ভারসাম্য পরেমাণ Q0।সুতরাং মোট আয়, TR = p × Q = OP0 × OQ0 = OP0EQ0মোট ব্যায়, TC = AC × Q = OP0 × OQ0 = OP0EQ0∴ মুনাফা, [গণিত] = TR − TC = OP0EQ0 − OP0EQ = 0অর্থাৎ মুনাফার পরিমাণ শূণ্য (০) হওয়ায় ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করেছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ঔষধের বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর