উদ্দীপকে উল্লিখিত কম্পিউটার ও প্রাইজবন্ডের বাজারের পার্থক্য লেখ।
উত্তর: উদ্দীপকের কম্পিউটার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্য এবং প্রাইজবন্ড হলো একচেটিয়া বাজারের পণ্য। যে বাজারে অসংখ্য ক্রেতা ও অসংখ্য বিক্রেতা থাকে সেটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একচেটিয়া বাজারে শুধু একজন বিক্রেতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সমজাতীয় পণ্য বিক্রয় করা হয় । আর এই বাজারে ফার্ম ও শিল্প ভিন্ন। একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই। উদ্দীপকে বাবা জন্মদিনে তার ছেলে-মেয়েকে জন্মদিনের উপহার হিসেবে ল্যাপটপ ও প্রাইজবন্ড দেন। সেখানে দেখেন কম্পিউটার দোকান এর পণ্য একই গুণের অর্থাৎ সমজাতীয়। যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও প্রাইজবন্ড কিনতে গিয়ে দেখেন এই পণ্যের বিক্রেতা শুধু একজন সঞ্চয় অধিদপ্তর,যা একচেটিয়া কারবার। পুর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেবল স্বল্পকালেই ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন বেশি ও দাম কম।কিন্তু একচেটিয়া বাজারে স্বল্প ও দীর্ঘকালে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে।পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন বেশি ও দাম কম। তবে একচেটিয়া বাজারে উৎপাদন কম ও দাম বেশি।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কম্পিউটার ও প্রাইজবন্ডের বাজারের পার্থক্য লেখ।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর