X বাজারের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] বাজারটিকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা সমজাতীর পণ্য নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। প্রত্যেক ফার্ম সমজাতীয় পণ্য উৎপাদন করে। এককটি ফার্ম আলাদাভাবে বাজারের মোট যোগানের একটি অতিক্ষুদ্র অংশ উৎপাদন ও যোগান নিয়ন্ত্রণ করে মাত্র। তাই এককভাবে কোনো ফার্ম বা ক্রেতা বাজার দামকে প্রভাবিত করতে পারে না। বরং চাহিদা ও যোগানের সমন্বয়ে যে দাম বাজারে নির্ধারিত হয় প্রত্যেক ক্রেতা-বিক্রেতা সেই দাম গ্রহণ করে। উদ্দীপকে উল্লিখিত মি. রফিক 'X [গণিত] বাজারে গিয়ে নির্দিষ্ট দামে কোনো প্রকার দর কষাকষি ছাড়া সমজাতীয় পণ্যগুলো ক্রয় করলেন। কারণ এই ধরনের বাজারকে পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার বলে। আর এই বাজারের বৈশিষ্টগুলো হলোঃ অসংখ্য ক্রেতা-বিক্রেতা, সমজাতীয় দ্রব্য, নির্দিষ্ট দাম, পণ্য সম্পর্কে ব্রেতা-বিক্রেতার পূর্ণ জ্ঞান রাখবে, উৎপাদনের উপকরণগুলো পূর্ণ গতিশীল, ক্রেতা-বিক্রেতা প্রধিনিভাবে সিদ্ধান্ত নিতে পারবে সরকারি নিয়ন্ত্রণ নেই, উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা সর্বোচ্চ করা। তাই বলা যায় যে, 'X [গণিত] বাজারে অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
X বাজারের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর