উদ্দীপকে AC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্মটি কী ধরনের মুনাফা অর্জন করবে? ব্যাখ্যা করো।
উত্তর: AC রেখা E বিন্দুতে স্পর্শ করে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। AC রেখা যদি ভারসাম্য অবস্থায় AR রেখার ওপরে অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। আর যদি AC রেখা AR রেখার নিচে অবস্থান করে তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তবে AR রেখার সাথে স্পর্শ করে থাকলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। উদ্দীপকের চিত্রে ভারসাম্য অবস্থায় AC রেখা যদি 'E [গণিত] বিন্দুতে স্পর্শ করে তাহলে তা AR রেখাকে স্পর্শ করবে। তখন ফার্মের দাম ও গড় ব্যয় সমান হবে। তাই ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। এক্ষেত্রে চিত্রটি হবে নিম্নরূপ- চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় E বিন্দুতে ভারসাম্য অর্জন হয়। এক্ষেত্রে ফার্মের মোট আয় (TR) = OP × OQ = OPEQ আর, মোট ব্যয় (TC) = OP × OQ = OPEQ সুতরাং, মুনাফা = OPEQ - OPEQ = 0 সুতরাং, AC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্ম স্বাভাবিক মনাফা অর্জন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে AC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্মটি কী ধরনের মুনাফা অর্…
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর