উদ্দীপকের AC রেখা K বিন্দু দিয়ে গমন করলে ফার্মের ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
উত্তর: AC রেখা যদি K বিন্দু দিয়ে যায় তাহলে ফার্মের ক্ষতি হবে। AC রেখা যদি ভারসাম্য অবস্থায় AR এর ওপরে অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। আর যদি AC রেখা AR রেখার নিচে অবস্থান করে তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। আর AR রেখার সাথে স্পর্শ করে থাকলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। উদ্দীপকের চিত্রে ভারসাম্য অবস্থায় AC রেখা যদি K বিন্দু দিয়ে যায় তাহলে তা AR রেখার ওপরে অবস্থান করবে। ফলে ফার্মের গড় ব্যয় দামের চেয়ে বেশি হবে। তাই ফার্মের ক্ষতি হবে। নিচের চিত্রে দেখানো হলো- চিত্রে দেখা যায় g বিন্দুতে ভারসাম্য অর্জন হয়। এক্ষেত্রে ফার্মের ভারসাম্য পরিমাণ ৫০ একক, দাম ২০ একক এবং গড় ব্যয় ২৫ একক। সুতরাং, ফার্মের মোট মুনাফা = মোট আয় – মোট ব্যয়= ২০ × ৫০ – ২৫ × ৫০= ১০০০ - ১২৫০= -২৫০ অর্থাৎ ক্ষতি হবে। সুতরাং, উদ্দীপকের AC রেখা K বিন্দু দিয়ে গমন করলে ফার্মের ক্ষতি হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের AC রেখা K বিন্দু দিয়ে গমন করলে ফার্মের ওপর কী প্রভাব পড়…
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর