উদ্দীপকে উল্লিখিত পণ্য দুটি কোন কোন বাজারের সাথে সংশ্লিষ্ট? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' একচেটিয়া বাজারের পণ্য এবং 'খ' পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। যে বাজারে একজন বিক্রেতা বা একটি উৎপাদন প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট দ্রব্যের মোট যোগান প্রদান করে তাকে একচেটিয়া বাজার বলে। সাধারণত এ বাজারে বিক্রেতা বা উৎপাদক একক ভাবে দ্রব্যের দাম ও যোগান নিয়ন্ত্রণ করে থাকে। আবার, যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা একই সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে দরকষাকষির মাধ্যমে ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। উদ্দীপকে কামাল সাহেব 'ক' ও 'খ' দুটি পণ্য ক্রয় করেন। তিনি দেখলেন 'ক' পণ্যটির সরবরাহকারী একজন। অর্থাৎ 'ক' পণ্যটি একচেটিয়া বাজারের পণ্য। কেননা এখানে সরবরাহকারী বা বিক্রেতা মাত্র একজন। অপরদিকে 'খ' পণ্যের বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে একই দামে পণ্য ক্রয়-বিক্রয় হচ্ছে। অর্থাৎ 'খ' পণ্যটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। কেননা 'খ' পণ্যের বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বিদ্যমান। একটি সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে বিক্রয় হচ্ছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পণ্য দুটি কোন কোন বাজারের সাথে সংশ্লিষ্ট? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর