পণ্য দু'টির বাজারের মধ্যে তুলনা করো।
উত্তর: উদ্দীপকে 'ক' পণ্যের বাজার হলো একচেটিয়া বাজার পক্ষান্তরে 'খ' পণ্যের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া বাজারে একজন মাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে এবং দ্রব্যের কোন ঘনিষ্ঠ বিকল্প থাকে না। পক্ষান্তরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহু সংখ্যক ক্রেতা-বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একই দামে ক্রয়-বিক্রয় করে থাকে। উদ্দীপকের 'ক' পণ্যটির সরবরাহকারী একজন। তাই 'ক' পণ্যের বাজারটি একচেটিয়া বাজার। পক্ষান্তরে 'খ' পণ্যের বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকায় একই দামে পণ্য ক্রয়-বিক্রয় হয়। তাই 'খ' পণ্যের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়ায় কেবল একটি ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়। অপরদিকে, পূর্ণ প্রতিযোগিতায় সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত অনেকগুলো ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়। একচেটিয়া বাজারে বিক্রেতা দাম ও যোগান নিয়ন্ত্রণ করার কারণে উৎপাদন কম হয়। পক্ষান্তরে পূর্ণ প্রতিযোগিতায় বাজারে অসংখ্য ফার্ম থাকায় এখানে উৎপাদন বেশি হয়। একচেটিয়া বাজার অবস্থা সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ ধারণা থাকে না। কিন্তু পূর্ণ প্রতিযোগিতায় বাজার অবস্থা সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ ধারণা থাকে। একচেটিয়া বাজারে উৎপাদনের উপকরণসমূহ গতিশীল নয়। তাই নতুন প্রতিযোগীর প্রবেশের পথ রুদ্ধ। অন্যদিকে, পূর্ণ প্রতিযোগিতায় বাজারের উপকরণসমূহ সম্পূর্ণ গতিশীল। তাই নতুন প্রতিযোগীর অস্বাভাবিক মুনাফা অর্জন করা সম্ভব। কিন্তু পূর্ণ প্রতিযোগিতায় কেবল স্বল্পকালেই ফার্মের পক্ষে অস্বাভাবিক মুনাফা অর্জন করা সম্ভব। তাছাড়া একচেটিয়া বাজারে ফার্ম তার LAC (দীর্ঘকালীন গড় খরচ) রেখার সর্বনিম্ন বিন্দুতে পৌঁছার আগেই ভারসাম্য অর্জন করে ফলে ফার্ম অদক্ষই থেকে যায়। পক্ষান্তরে পূর্ণ প্রতিযোগিতায় সকল ফার্ম তার LAC রেখার সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন করে যা ফার্মের কাম্য উৎপাদন ক্ষমতা নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
পণ্য দু'টির বাজারের মধ্যে তুলনা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর