উদ্দীপকের আলোকে P, AR ও MR এর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম (P), গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) পরস্পর সমান হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দাম স্থির থাকে। এর ফলে গড় আয় (AR) স্থির থাকে। আবার গড় আয় স্থির থাকলে প্রান্তিক আয়ও স্থির থাকে। অর্থাৎ অতিরিক্ত পণ্য বিক্রয়ের ফলে একই পরিমাণ অর্থ মোট আয়ের সাথে যুক্ত হয়। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় (AR) এবং প্রান্তিক আয় (MR) পরস্পর সমান হয়। তা আবার দামেও সমান হয়। অর্থাৎ P = AR = MR। উদ্দীপকে 'X [গণিত] দ্রব্যটির দাম ২০ টাকা, যা স্থির বা অপরিবর্তনীয়। এখন 'X [গণিত] দামের আলোকে সূচি তৈরি করে দেখানো হলো- দাম (Q) X [গণিত] দ্রব্য বিক্রয়ের পরিমাণ (Q) মোট আয় (TR) গড় আয় (AR) প্রান্তিক আয় (MR) ২০ ১ একক ২০ টাকা ২০ টাকা ২০ টাকা ২০ ২ একক ৪০ টাকা ২০ টাকা ২০ টাকা ২০ ৩ একক ৬০ টাকা ২০ টাকা ২০ টাকা ২০ ৪ একক ৮০ টাকা ২০ টাকা ২০ টাকা উপরের সূচিতে দেখা যায় যে, ২০ টাকা দামে কোনো দ্রব্য ১ একক, ২ একক, ৩ একক ও ৪ একক বিক্রয় করলে মোট আয় নির্দিষ্ট হারে বাড়ে। এর ফলে গড় আয় ও প্রান্তিক আয় সমান থাকে। অর্থাৎ দাম ২০ টাকার সমান থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো একজন ক্রেতার পক্ষে বাজার চাহিদা পরিবর্তন করা সম্ভব নয়। আবার, একজন বিক্রেতা পণ্যের মোট যোগানের একটি নগণ্য অংশ উৎপাদন করে। ফলে তার পক্ষেও পণ্যের বাজার যোগানকে প্রভাবিত করা সম্ভব নয়। তাই এ বাজারে পণ্যের একটি নির্দিষ্ট দাম বজায় থাকে। ফলে বিক্রেতার দ্রব্যের প্রতিটি একক থেকে একই গড় আয় (AR) বা প্রান্তিক আয় (MR) বা দাম (P) পায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে P, AR ও MR এর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর