উদ্দীপকের আলোকে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে একচেটিয়া বাজারের স্বাভাবিক মুনাফা অর্জনের ক্ষেত্রে ভারসাম্য অবস্থা দেখানো হয়েছে। একটি ফার্ম সার্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে ভারসাম্যের কাম্যতা অর্জন করে। যে উৎপাদন বিন্দুতে ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়, সে উৎপাদন বিন্দুকে ফার্মের ভারসাম্য বিন্দু বলে। ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক আয় (MR) এবং প্রান্তিক ব্যয় (MC) সমান হবে। MR এর ঢাল অপেক্ষায় MC এর ঢাল বেশি হবে। উদ্দীপকের চিত্রে লক্ষ করা যায়, বিবেচ্য ফার্মটির প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে G বিন্দুতে নিচে দিক থেকে ছেদ করে উপরে ওঠে। এক্ষেত্রে MR = MC এবং MC রেখার ঢাল > MR এর ঢাল হওয়ায় ফার্মটি G বিন্দুতে ভারসাম্য অর্জন করে। যেখানে ভারসাম্য দাম ও পরিমাণ যথাক্রমে 12 টাকা এবং 10 একক। উৎপাদনকারীর 10 একক উৎপাদনে AC রেখার প্রেক্ষিতে ফার্মটির গড় ব্যয় দাঁড়ায় 10 টাকা। কাজেই ফার্মটির- মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ = 12 × 10 = 120 টাকা এবং মোট ব্যয় (TC) = গড় ব্যয় উৎপাদনের পরিমাণ = 12 × 10 = 120 টাকা। সুতরাং, ফার্মটির মুনাফা (Π) = TR - TC = 120-120 = 0 (শূন্য) অর্থাৎ, AC এর প্রেক্ষিত TR = TC হওয়ায় ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করো।
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর